চঞ্চল চৌধুরীর পিতৃবিয়োগ, শেষকৃত্য অভিনেতার গ্রামের ভিটেতে

বাবার অসুস্থতার কারণে চঞ্চল কলকাতার চলচ্চিত্র উৎসবে আয়োজিত ‘হাওয়া’ ছবির সাংবাদক বৈঠকেও উপস্থিত থাকতে পারেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই বাবার অসুস্থতার কথা জানিয়েছিলেন বাংলাদেশের বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। যে কারণে কলকাতায় চলচ্চিত্র উৎসবেও খুব বেশিদিন যোগ দিতে পারেননি তিনি। শুধুমাত্র উদ্বোধনী দিন এবং তাঁর অভিনীত ‘হাওয়া’ চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের দিন তাঁর দেখা মিলেছিল নন্দন চত্বরে। তবে তিনি যে বাবার অসুস্থতার জন্যে চিন্তিত ছিলেন, তা তাঁর চোখে-মুখে বেশ স্পষ্ট ছিল। তবে শেষ রক্ষা আর হলনা। প্রয়াত চঞ্চল চৌধুরীর বাবা।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০মিনিট নাগাদ ঢাকার একটি বেসকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ অভিনেতার বাবা। বেশ কয়েকদিন আগেই রাধাগোবিন্দ চৌধুরীর আচমকা সেরিব্রাল অ্যাটাক হয়। সেই কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে শুধু সেরিব্রাল অ্যাটাক নয়, তিনি বয়সজনিত সমস্যাও ভুগছিলেন। জানা গিয়েছে, অভিনেতার বাবার শেষকৃত্য হবে তাঁর গ্রামের বাড়ি পাবনা কামারহাটিতে। 

প্রয়াণকালে রাধাগোবিন্দর বয়স হয়েছিল ৯০ বছর। বাবার অসুস্থতার কারণে চঞ্চল কলকাতার চলচ্চিত্র উৎসবে আয়োজিত ‘হাওয়া’ ছবির সাংবাদক বৈঠকেও উপস্থিত থাকতে পারেননি। কিন্তু কিছুতেই শেষ রক্ষা হলনা। এ দিন রাধাগোবিন্দের শারীরিক অবস্থার আচমকাই অবনতি হতে শুরু করলে শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি ডাক্তার। 

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন