হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘বাগী’ প্রযোজক নিতিন মনমোহন

কিছু দিন আগেই নিতিনের কন্যা প্রাচী জানিয়েছিলেন, “বাবার জ্ঞান ফিরছে না। অবস্থা ভাল নয়।” নিতিনের অসুস্থতার খবর পেয়ে পুত্র সোহম মনমোহন দুবাই ৩ তারিখেই ছুটে এসেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক শোকের ছায়া। বছর শেষ হতে না হতেই দুঃখের খবর। প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় প্রযোজক নিতিন মনমোহন। মুম্বইয়ের হাসপাতালেই মারা গেলেন ‘বোল রাধা বোল’, ‘বাঘি’, ‘লাডলী’-র মতো একাধিক চলচ্চিত্রের প্রযোজক নিতিন মনমোহন। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীণ প্রযোজক। গত ৩ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলা বেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। গত ১৫ দিন ভেন্টিলেশনে ছিলেন তিনি। তবে এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ অসুস্থতার কারণে বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর মারা যান নিতিন।

নিতিন ছিলেন প্রয়াত বলিউড অভিনেতা, মনমোহনের ছেলে। বৃহস্পতিবার সকালে তাঁর প্রযোজক বন্ধু কালিম খান নিতিনের মৃত্যু সংবাদ সবার কাছে জানান। তবে হাসপাতালে খবর ছিল, নিতিনের অবস্থা আগের দিনও আশানুরূপ ছিল। তা সত্ত্বেও অধিক সাবধানতা অবলম্বন করতে প্রযোজককে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সেরা চিকিৎসা পরিষেবা পেলেও শেষ রক্ষা হল না। প্রবীণ প্রযোজক নিতিন মনমোহন, বাগী, ইনসাফ, বাত বান যায়, লাডলা-সহ একাধিক সুপারহিট ছবি প্রযোজনা করেছেন। প্রয়াত অভিনেতা মনমোহনের ছেলে নিতিন মহমোহন, যিনি ব্রহ্মচারী, গুমনাম এবং নয়া জামানা-সহ একাধিক বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। নিতিনের পরিবারে তাঁর স্ত্রী, পুত্র এবং কন্যা রয়েছে। কিছু দিন আগেই নিতিনের কন্যা প্রাচী জানিয়েছিলেন, “বাবার জ্ঞান ফিরছে না। অবস্থা ভাল নয়।” নিতিনের অসুস্থতার খবর পেয়ে পুত্র সোহম মনমোহন দুবাই ৩ তারিখেই ছুটে এসেছিলেন।

বাবাকে হারিয়ে নিতিনের দুই পুত্রকন্যা শোকস্তব্ধ এখন। হিন্দি ছবির দুনিয়ায় অল্প সময়েই অনেকখানি অবদান রেখেছিলেন নিতিন। ‘বোল রাধা বোল’ ছাড়াও ‘বোল’(১৯৯২), ‘আর্মি’ (১৯৯৬), ‘শুল’(১৯৯৯), ‘লভ কে লিয়ে কুছ ভি করেগা’ (২০০১), ‘দুস’ (২০০৫), ‘রেডি’ (২০১১) ইত্যাদি ছবি প্রযোজনা করেছিলেন। প্রযোজনার পাশাপাশি তিনি পরিচালনা এবং চিত্রনাট্য লেখার কাজও করেছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন