পুরভোটে ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ যোগী সরকার

বৃহস্পতিবার শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ নিয়ে এলাহাবাদ হাইকোর্টের  লখনউ বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল যোগী সরকার। বৃহস্পতিবার শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে। যদিও আদালত ছুটি থাকায় এই মুহুর্তে শুনানি হচ্ছে না। আগামী ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট খোলার পরেই শুনানি হতে পারে।

অন্যান্য অনগ্রসে শ্রেণিকে সংরক্ষণের আওতায় এনে পুরভোটের বৈতরণী পার করার পাঁয়তারা কষেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত  ৫ ডিসেম্বর একটি খসড়া নির্দেশিকা জারি করে ১৭টি পুরনিগমের মেয়র, ২০০টি পুরপরিষদের চেয়ারপার্সন এবং ৫৪৫টি নগর পঞ্চায়েতের নির্বাচনের ওবিসিদের জন্য সংরক্ষিত আসনের খসড়া  তালিকা প্রকাশ করেছিল যোগী প্রশাসন। এমনকী ওই তালিকা সম্পর্কে কারও আপত্তি থাকলে সাতদিনের মধ্যে সেই আপত্তি লিপিবদ্ধ করার কথাও বলা হয়েছিল। পুরভোটে ওবিসিদের জন্য আসন সংরক্ষণ করা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানা হয়নি বলে দাবি করে যোগী সরকারের বিরুদ্ধে হাইকোর্টে ৯৭টি জনস্বার্থ মামলা রুজু করা হয়েছিল।

গত শনিবার এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি সৌরভ লবানিয়া পুরভোটে ওবিসিদের জন্য আসন সংরক্ষণ করা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের ৫ ডিসেম্বরের খসড়া নির্দেশিকা খারিজ করে দেন। সেই সঙ্গে অবিলম্বে নির্বাচঙন করানোর জন্য প্রয়োজনীয পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন। হাইকোর্টের ওই নির্দেশ পছন্দ হয়নি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারই টুইট করে তিনি জানিয়েছিলেন, ‘লখনউ বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে রাজ্য সরকার।’ তাঁর দাবি, ‘সুপ্রিম কোর্টের নির্দেশিকার মতোই সম গুণমানের র‌্যাপিড সার্ভে করার পরই রাজ্য সরকার ওবিসিদের জন্য পুরভোটে আসন সংরক্ষণ করেছিল।’

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস