প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ গোটা বলিপাড়ার

মোদীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। অক্ষয় কুমার থেকে কঙ্গনা রানাউত, অনুপম খের, অজয় দেবগন, বিবেক অগ্নিহোত্রী, সোনু সুদ, কপিল শর্মা, কৈলাস খের, স্বরা ভাস্কর সবাই শোকপ্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ পরলোকগমন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। যে কারণে তিনি আজ কলকাতায় প্রথম ‘বন্দে ভারত এক্সপ্রেস’ উদ্বোধন করতেও উপস্থিত থাকতে পারেননি। ৩০ ডিসেম্বর কলকাতায় প্রথম ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর উদ্বোধন। তবে ভার্চুয়াল মাধ্যমেই হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং জোকা-তারাতলা মেট্রো রেল উদ্বোধন করেছেন মোদী। স্বাভাবিক ভাবেই মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। তবুও নিজের দেশের প্রতি নিজের দায়িত্ব পালন করছেন তিনি। প্রধানমন্ত্রী মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গোটা বলিউড। মোদীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। অক্ষয় কুমার থেকে কঙ্গনা রানাউত, অনুপম খের, অজয় দেবগন, বিবেক অগ্নিহোত্রী, সোনু সুদ, কপিল শর্মা, কৈলাস খের, স্বরা ভাস্কর সবাই শোকপ্রকাশ করেছেন।

অভিনেতা অক্ষয় কুমার বলেছেন, ‘জীবনে মা চলে যাওয়ার মতো দুঃখ আর কিছু নেই। এই কঠিন সময় আপনাকে সহ্য করার শক্তি দিক ভগবান’। অন্যদিকে অনুপম খের লেখেন, ‘প্রিয় মোদীজি, আপনার মায়ের মৃত্যুতে আমরা খুবই ব্যথিত, মায়ের স্থান কখনই পূরণ হবার নয়। কিন্তু দেশের প্রতিটা মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে, দেশের সুপুত্র আপনি। আমার মায়ের আশীর্বাদও আপনার সঙ্গে আছে।’ চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী শোকপ্রকাশ করে জানান,’মোদীজির উপর আমার গভীর সমবেদনা। ভারত মাতার সন্তানের কর্মযোগী জীবন আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। আপনাকে স্যালাম।’

অভিনেতা সোনু সুদ লেখেন, ‘শ্রদ্ধেয় মোদীজি মা কোথাও যাননা, কিন্তু কখনও ভগবানের পায়ের কাছে বসেন, সেখান থেকেই সন্তানের মঙ্গল কামনায় লিপ্ত হন। আপনার মা আপনার সঙ্গে সবসময় থাকবেন।’ কপিল শর্মা জানান,’শ্রদ্ধেয় মোদীজি, মায়ের ছেড়ে যাওয়া সত্যি সবার কাছে বেদনাদায়ক। তাঁর আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে।’ অভিনেত্রী স্বরা ভাস্কর বলেন, ‘মোদীজির মায়ের মৃত্যুতে গভীর সমবেদনা।’ চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর জানান, ‘ঈশ্বর আপনার মায়ের আত্মাকে শান্তি দিক।’

উল্লেখ্য, মা হীরাবেন মৃত্যুতে পূর্বপরিকল্পিত সমস্ত কর্মসূচি বাতিল করে আমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বাড়িতে পৌঁছতেই মায়ের দেহ কাঁধে নিয়ে ভাইয়ের বাড়ি থেকে বেরোতে দেখা যায় তাঁকে, গান্ধীনগরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রীর মায়ের। মৃত্যুকালে হীরাবেন-এর বয়স হয়েছিল, ১০০ বছর। গত মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন মোদী।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন