Loading live market data...
Loading active stocks...
Connecting...

সরকারি অনুষ্ঠানে মমতাকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান, মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী

রাজ্যপাল, দেশের রেলমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রীর প্রতি অসৌজন্যের প্রদর্শন গেরুয়া বাহিনীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অসৌজন্যের রাজনীতি বিজেপির (BJP)। হাওড়ায় (Howrah) বন্দে ভারত (Vande Bharat) ট্রেনের উদ্বোধনের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যপাল, দেশের রেলমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রীর প্রতি অসৌজন্যের প্রদর্শন গেরুয়া বাহিনীর। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের মঞ্চেই উঠলেন না। মঞ্চের বাইরে এদিন চেয়ারে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানে সশরীরে যোগ দেওয়ার কথা ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণের কারণে এদিন সেই সফর বাতিল করা হয়। ভার্চুয়ালি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। কিন্তু অনুষ্ঠান শুরু আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হাওড়া স্টেশনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তাঁকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় ক্ষুব্ধ হন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বিষয়টি রাজ্যপালকেও জানান। আর এর পরেই মঞ্চে না ওঠার সিদ্ধান্ত নেন তিনি। যদিও রাজ্যপাল সিভি আনন্দ বোস কিছুক্ষণ পর মঞ্চে ওঠেন। কিন্তু মঞ্চের বাইরে বসে পড়েন মুখ্যমন্ত্রী। মঞ্চের বাইরে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখেন।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর উদ্দেশে যখন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে তখন মঞ্চে বসে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং নিশীথ প্রামানিক। মঞ্চে চুপচাপ বসে থাকতে দেখা যায় তাঁদের। যদিও বিজেপি সাংসদ সুভাষ সরকার হাত নেড়ে কর্মীদের থামতে বলেন। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ করেনি গেরুয়া বাহিনী। উল্লেখ্য এর আগে ২০২১ সালে ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দেন। সেই ঘটনার পুনরাবৃত্তি হল আবার হাওড়ায়। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর