তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কার্যালয়ে দুষ্কৃতী হামলা, কাঠগড়ায় বিজেপি

অভিযোগের তির বিজেপি’র দিকে। ঘটনা হুগলী জেলার ব্যান্ডেলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের প্রথম দিন তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবস। আর এই দিনেই তৃণমূলের কার্যালয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। শুধু তাই নয় ব্যাপক মারধর করা হয়েছে সবুজ শিবিরের এক কর্মীকে। অভিযোগের তির বিজেপি’র দিকে। ঘটনা হুগলী জেলার ব্যান্ডেলের। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার ভোরে বালিকাটা অঞ্চলের ঘটনা। অভিযোগ, পার্টি অফিসের ভেতরে ঢুকে ৩ বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতী ভাঙচুর চালিয়েছে। ভাঙা হয়েছে দরজা, চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র। ফ্লেক্স ও একাধিক গুরুত্বপূর্ণ নথি ছিঁড়ে ফেলা হয়েছে। মারধর করা হয়েছে এক তৃণমূল কর্মীকে। আক্রান্তের নাম রাজু সাউ। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। খবর পেয়ে ওই দলীয় কার্যালয়ে গিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীরা তৃণমূলের দলীয় কার্যালয়ে আক্রমণ চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরের শেষ রাতে দেরি করে কার্যালয় বন্ধ হয়েছিল। নতুন বছরের প্রথমদিনই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। বর্ষ বিদায়, বর্ষবরণ এবং দলের প্রতিষ্ঠা দিবস নিয়ে আনন্দিত ছিলেন সবুজ শিবিরের স্থানীয় নেতা, কর্মীরা। কার্যালয় বন্ধের পর সকলে বাড়ি ফিরে গেলেও রাজু সাউ নামের ওই সদস্য শনিবার কার্যালয়েই ঘুমিয়ে পড়েছিলেন। এরপর রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দরজা ভেঙে ঢুকে তাণ্ডব চালিয়ে ভাঙচুর করে ও মারধর চালায়। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। চুঁচুড়া থানা সূত্রে খবর, তৃণমূলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের খোঁজ চলছে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল