‘তুনিশার মৃত্যুর কারণ না খুঁজে সম্পত্তির হিসেব করছে ভানিতা শর্মা’: শীজানের মা

বনিতা তাঁর একমাত্র সন্তানকে হারিয়েছে এবং তাঁর আইনজীবী পাওয়ার অফ অ্যাটর্নি নিতে ব্যস্ত। আপনি একটি সন্তানকে হারিয়েছেন! আপনার লক্ষ্য হওয়া উচিত তুনিশার মৃত্যুর কারণ খুঁজে বের করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুতে গোটা দেশ মর্মাহত। গত ২৪ ডিসেম্বর অভিনেত্রী তাঁর সহ-অভিনেতা এবং প্রাক্তন প্রেমিক শীজান মহাম্মদ খানের মেক-আপ রুমের বাথরুমে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তুনিশা মৃত্যুর ঠিক পরের দিনই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয় শীজান। আদালতের নির্দেশে অভিনেতার বিচার বিভাগীয় হেফাজত প্রথমে ৪ দিনের হলেও, পরে তা আরও ১৪ দিন বাড়ানো হয়। তবে শীজান-সহ তাঁর পরিবারের সবার দাবি শীজানকে ফাঁসানো হচ্ছে। তিনি নির্দোষ। এদিকে তুনিশার মা শীজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হওয়ার পর অবশেষে প্রথমবারের জন্যে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন শীজানের আইনজীবী অ্যাডভোকেট শৈলেন্দ্র মিশ্র, তাঁর বোন ফলক নাজ, শফাক নাজ এবং অভিনেতার মা।

২ জানুয়ারী আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা বলেন শীজানের পরিবার। সোমবার সকালে মুম্বই সাংবাদিক সম্মেলনে, অভিনেতার বিরুদ্ধে করা একাধিক অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তাঁরা। শীজানের আইনজীবী বলেন, “তুনিশা শীজানের পরিবারের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। পবন শর্মা, আসলে তুনিশার মামা নয়, তাঁর ম্যানেজার ছিলেন। তুনিশা তাঁকে বরখাস্ত করেছে অনেকদিন আগেই। তিনি তাঁর বিষয়ে হস্তক্ষেপ করতেন এবং তাঁর সঙ্গে কঠোর আচরণ করতেন।”

তুনিশার মায়ের করা লাভ জিহাদের অভিযোগের বিষয়ে শীজানের বোন ফলক নাজ বলেন, “তুনিশা আমার বোনের মতো ছিল। লাদাখে একটি শুটিংয়ের সেটে তাঁর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। তারপর থেকে আমি তাঁর সঙ্গে বড় বোনের মতো আচরণ করেছি। হিজাব নিয়ে এসব কথাবার্তা, দরগা সবটাই ভিত্তিহীন। ধর্ম অনুসরণ করা আমাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দ। আমরা কখনও এ বিষয়ে কাউকে জোর করি না। লোকে বলছে আমরা তাঁকে হিজাব পরতে বাধ্য করেছি, কখনই নয়।” শীজানের মা বলেন, “তুনিশার মা ভানিতা শর্মা আমাদের অনেক অসম্মান করেছেন। তিনি দাবি করেছালেন যে, ফালক তাঁকে একটি দরগায় নিয়ে গিয়েছে। সে বিষয়ে কোনো তথ্য নেই। আগে প্রমাণ দিক! তিনি শীজানের বিরুদ্ধে তুনিশাকে থাপ্পড় মারার অভিযোগও এনেছেন। সেটে যদি আপনার সন্তানকে কোনভাবে অত্যাচার করা হয়, তাহলে আপনি কি শুধু ফোনে বসে কথা বলবেন? আমাকে এটা বলতে পারত।’

তিনি আরও বলেন, “ভানিতা শর্মা তাঁর একমাত্র সন্তানকে হারিয়েছে এবং তাঁর আইনজীবী পাওয়ার অফ অ্যাটর্নি নিতে ব্যস্ত। আপনি একটি সন্তানকে হারিয়েছেন! আপনার লক্ষ্য হওয়া উচিত তুনিশার মৃত্যুর কারণ খুঁজে বের করা। একজন মা কী ভাবে তুনিশার সম্পত্তির কথা বলতে পারে। আমিও বিচার চাই কারণ সেও আমার মেয়ের মতো ছিল। ওদিকে আমার ছেলে নিরপরাধ। ভানিতা আপনি কি চান, আপনার মেয়ে আত্মহত্যা করেছে বলে আমার ছেলেও আত্মহত্যা করুক?” ফালাক নাজ বলেন, “তুনিশার মা স্বীকার করেছেন যে তিনি তুনিশাকে অবহেলা করছেন এবং তিনি তার যত্ন নেননি। তুনিশার বিষণ্নতা তাঁর শৈশবের মানসিক আঘাতের কারণে ছিল।” এছাড়াও ফালাক নাজ তুনিশা ছাড়া শীজানের অন্য কোনো গার্লফ্রেন্ড থাকার বিষয়টিও অস্বীকার করেছেন। তুনিশার দাহের দিন ফলক ঘোষণা করেছিলেন যে, তাঁরা মিডিয়ার সঙ্গে কথা বলবেন। এছাড়াও শীজানের আইনজীবী অভিযোগ করেছেন যে, তুনিশা তাঁর ‘চাচা’র ভয়ে থাকতো, যিনি তাঁর মা, ভনিতার দ্বারা তুনিশার শ্বাসরোধ করতে প্ররোচিত করেছিলেন। তিনি বলেন, “সঞ্জীব কৌশলের নাম শুনে তুনিশা অনেক আতঙ্কিত হয়ে পড়েছিল। সঞ্জীব কৌশলের প্ররোচনায় তুনিশার মা তাঁর ফোন ভেঙে দিয়ে তাঁকে শ্বাসরোধ করার চেষ্টা করেছিলেন। সঞ্জীব কৌশল এবং তুনিশার মা ও তুনিশার জীবন নিয়ন্ত্রণ করত।” তুনিশার মা তাঁর অর্থ নিয়ন্ত্রণ করতেন। “তুনিশা এবং সঞ্জীব কৌশলের (চণ্ডীগড়ের একজন চাচা) মধ্যে ভয়ানক সম্পর্ক ছিল।” ওদিকে পুলিশ জানাচ্ছে, শীজান আত্মপক্ষ সমর্থনে, পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভান করছে, পুলিশি তদন্তে সাহায্য করছে না।

 

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ