শ্রদ্ধা হত্যাকাণ্ডের সঙ্গে ‘ক্রাইম-পেট্রল’-এর কোনও মিল নেই: সনি লাইভ

উল্লিখিত পর্বটি একটি 'কল্পকাহিনীর কাজ'। এই পর্বটি ২০১১ সালের একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে শ্রদ্ধা হত্যাকাণ্ডের কোনও মিল নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রদ্ধা ওয়াকার নির্মম হত্যাকান্ডে গোটা দেশ এখনও তটস্থ। ভালবাসার মানুষের হাতে ৩৫ টুকরো হওয়া, তা দিল্লির আনাচে-কানাচে ফেলে আসা, প্রেমিকাকে হত্যা করে ফ্রিজে তাঁর মুন্ডু রাখা, নতুন ফ্রিজ কেনা, আফতাবের এই রোমহর্ষক ভাবমূর্তির কাহিনী শুনে আজও জবুথবু গোটা দেশ। শ্রদ্ধা হত্যাকাণ্ড যেন ভালোবাসার সংজ্ঞাই ভিন্ন করে দিয়েছে। যে মেয়েটি ভালোবাসার জন্যে নিজের পরিবার ছেড়ে প্রেমিক আফতাবের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, সেই প্রেমিক আফতাবের হাতেই তাঁকে খুন হতে হল। শুধু তাই নয়, দেশের ৩৫ টুকরো হতে হল। জানা যায়, গত এপ্রিলে শ্রদ্ধাকে খুন করে আফতাব পুনাওয়ালা, মেয়ের খোঁজ না পাওয়ায় শ্রদ্ধার বাবা এবং পুলিশি তৎপরতায় শেষমেশ আফতাবকে গ্রেফতার করা হয়। জেরার মুখ তিনিই সবটা শিকার করেন। শ্রদ্ধা ওয়াকারের মামলার পরবর্তী শুনানির তারিখ ৬ জানুয়ারী, ২০২৩। শেষ শুনানি ছিল ২৩ ডিসেম্বর, ২০২২-এ। সম্প্রতি সনি টিভির বিখ্যাত শো ‘ক্রাইম পেট্রোল’-এর একটি এপিসোডের সঙ্গে শ্রদ্ধা হত্যাকাণ্ডের সাদৃশ্য খুঁজে পেলেন দর্শক। এই নিয়ে জলঘোলা শুরু হলে শেষমেশ বাধ্য হয়েই মুখ খুললেন সনি টিভি নির্মাতারা। এই শোয়ের বিশেষত্ব সমাজের নানারকম অপরাধমূলক কাহিনী চিত্রায়িত করা, সেখানেই বিপত্তি! ঠিক কী হয়েছিল ঘটনাটি ব্যক্ত করা যাক!

‘ক্রাইম পেট্রোল’-এর সাম্প্রতিক পর্বে শ্রদ্ধা ওয়াকারের মামলার মতো একটি গল্প চিত্রায়িত করা হয়েছে, যা দেখে দর্শকদের মধ্যে রীতিমতো গুনগুন শুরু হয়। বিতর্কের মুখে পড়তেই Sony TV তাঁদের টুইটার হ্যান্ডেল একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, “উল্লিখিত পর্বটি একটি ‘কল্পকাহিনীর কাজ’। এই পর্বটি ২০১১ সালের একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে শ্রদ্ধা হত্যাকাণ্ডের কোনও মিল নেই। আমরা স্পষ্ট করতে চাই, শ্রদ্ধা হত্যা কাণ্ডের সঙ্গে গল্পটি সাদৃশ্যপূর্ণ হলেও এটি অনেক আগে ঘটে যাওয়া একটি ঘটনার উপর ভিত্তি করে নির্মিত করা হয়েছে। যেটি সাম্প্রতিক কোন মামলার সঙ্গে সংযুক্ত নয়।” তাঁরা আরও লিখেছেন, “আমরা আমাদের বিষয়বস্তু নিয়ন্ত্রক সংস্থাগুলির দ্বারা নির্ধারিত সম্প্রচারের মানগুলি নিশ্চিত করার জন্য সর্বাত্মক যত্ন নিই৷ তবে, এক্ষেত্রে, আমরা দর্শকদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে, পর্বটির সম্প্রচার বন্ধ করে দিয়েছি৷ আমরা কোনো দর্শকের অনুভূতিতে আঘাত করলে আন্তরিকভাবে দুঃখিত।”

প্রসঙ্গত, ক্রাইম পেট্রোলে সম্প্রচারিত এপিসোডে দেখানো হয়েছে, নির্মাতারা মূল লিডের ধর্ম পরিবর্তন করে দিয়েছেন- ঘটনায় শিকার মেয়েটিকে একটি খ্রিস্টান মেয়ে হিসাবে দেখানো হয়েছে, আর তাঁকে টুকরো টুকরো করার জন্য অভিযুক্ত ছেলেটিকে হিন্দু ছেলে (মিহির) হিসাবে দেখানো হয়েছিল। যাতে পুরোপুরি শ্রদ্ধা হত্যাকাণ্ডের মিল পায় দর্শক। এরপরই চ্যানেল বয়কটের ডাক দেন নেটিজেনরা। 

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন