চেলসিতে যাচ্ছেন এনজো, কত টাকায় জানেন?

২০২১ সালে লুকাকুকে কিনতে চেলসির খরচ হয়েছিল ১১৩ মিলিয়ন ইউরো।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেরা তরুণ ফুটবলারের শিরোপা পাওয়া আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্ডেজের জন্য ১১২ মিলিয়ন পাউন্ড বা ১২৭ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে চেলসি কর্তৃপক্ষ। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে আর্জেন্টাইন তারকার ট্রান্সফার ফি বাবদ ওই বিপুল পরিমাণ অর্থ দিতে রাজি হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। শেষ পর্যন্ত ওই অর্থে যদি ২১ বছর বয়সী তারকা নর্থ লন্ডনের ক্লাবটিতে যোগ দিতে রাজি হলে রোমেলু লুকাকুকে ছাড়িয়ে চেলসির ইতিহাসে সবচেয়ে দামি তারকা হবেন। ২০২১ সালে লুকাকুকে কিনতে চেলসির খরচ হয়েছিল ১১৩ মিলিয়ন ইউরো।

বেনফিকার হয়ে চলতি মরসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন এনজো ফার্নান্ডেজ। তবে তেমন প্রচারের আলোতে আসেননি। কিন্তু বিশ্বকাপে সেরা তরুণ ফুটবলারের সম্মান পাওয়ার সঙ্গে সঙ্গেই লিওনেল মেসির সতীর্থকে দলে নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। চেলসি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সহ একাধিক দল আগ্রহ দেখায়। যদিও দামের কারণে প্রথমে সরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। চেলসি অনেকটা দাম দেওয়ায় লড়াই থেকে পিছু হঠে লিভারপুলও।

কিন্তু আর্জেন্টাইন তারকার পিছনে কেন বিপুল পরিমাণ অর্থ খরচ করার পথে হাঁটল উত্তর লন্ডনের ক্লাবটি? বিশেষজ্ঙরা মনে করছেন, চলতি মরসুমে যেহেতু চেলসিকে লড়াই করতে হয়েছে এবং খুব সাফল্য পাওয়া যায়নি তাই আগামী মরসুমের জন্য সেরা দল গড়ার জন্য ঝাঁপিয়েছেন ক্লাব কর্তারা। তাছাড়া দল ছাড়তে পারেন জর্জিনিও ও এনগালো কন্তে। তাই আগেভাগেই এনজোকে দিয়ে বিকল্প ব্যবস্থা করে রাখতে চাইছে গ্রাহাম পটারের দল।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক