ঝাড়গ্রামের লোধাশবর ৬০ টি পরিবার পাকা ছাদ না পেলে, এবার ভোট বয়কট

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের কালাঝড়িয়া গ্রামের লোধা-শবর পরিবার গুলির,আবাস প্লাস তালিকাতেও নেই নাম।বাড়ি না পেলে এবার ভোট বয়কটের ডাক দেবে শবর পরিবার গুলি। যাদেরকে বাড়ি দেওয়ার জন্য এত আয়োজন সরকারের, তারাই বঞ্চিত দিনের পর দিন ধরে এমনটাই অভিযোগ।
আবাস যোজনার বাড়ি নিয়ে যখন কেন্দ্র – রাজ্য তরজা চলছে, একই সঙ্গে আবাস যোজনায় শাসকদলের নেতার ঘনিষ্ঠদের পাইয়ে দেওয়ার নানান অভিযোগ উঠছে,ঠিক সেই সময়ই আবাস যোজনার বাড়ি পাওয়া থেকে অনেক দূরে, ঝাড়গ্রামের (Jhargram) লোধাশবর প্রায় ৫৫ থেকে ৬০ টি পরিবার। পরিবার গুলির দাবি ,ভোট আসে ভোট যায় ।নেতারা এসে আশ্বাস দেন। ভোট ফুরালেই সবাই ভুলে যান তাদের। তাই এখনও ভাঙাচোরা মাটির বাড়িতেই বসবাস করতে হচ্ছে তাদেরকে। মাটির বাড়ি ভাঙাচোরা দেওয়াল, মাথার ওপরে ভাঙ্গা অ্যাসবেস্টারের চাল, কোথাও আবার মাথার ছাউনি বলতে সম্বল একটি ছেঁড়া ত্রিপল।এই কনকনে শীতে এই ভাঙ্গাচোরা ঘরগুলিতেই বসবাস করছেন লোধা শবর সম্প্রদায়ের মানুষজন।

 

বাংলা জুড়ে আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ উঠছে প্রতিদিনই। রাজনৈতিক তরজা, রাজনৈতিক দড়ি টানাটানি নিত্য নৈমিত্তিক ঘটনা।এতকিছুর খবর থেকে বহু দূরে বাস তাদের। জঙ্গল ঘেরা প্রত্যন্ত ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া (Manickpara) অঞ্চলের কালাঝরিয়া গ্রামের মানুষ জানেনই না তাদের মাথার উপরে পাকা ছাদের জন্য সরকারের এত্তো আয়োজন।

অথচ এই আয়োজনের ছিটেফোঁটাও পৌঁছইনি এই গ্রামে এমনটাই অভিযোগ।একদিকে ভাঙাচোরা বাড়ি অন্যদিকে জঙ্গল এর ধারে বাস মানেই হাতির হামলার ভয়। নিজেদের সামান্য রোজগারে কোন রকমে একটু মাথা গোজার ঠাই করলেও ,মাঝেমধ্যে হাতি এসে ভেঙ্গে দিয়ে চলে যায়।

মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালাঝরিয়া গ্রামে প্রায় ৬০ টি লোধাশবর পরিবার বসবাস করেন। যাদের আবাস যোজনা প্রকল্পে নাম তালিকা ভুক্ত হয়নি তাদের আবার নতুন করে নাম পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্র মারফত জানা গিয়েছে।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন