সাপ ধরতে গিয়ে রেশন দুর্নীতি ফাঁস এক স্বেচ্ছাসেবীর

দুয়ারে রেশন ক্যাম্পের রেশন সামগ্রী ওই ক্যাম্পেই কিনে নিচ্ছেন রেশন ডিলার। এহেন ভাইরাল ভিডিও ঘিড়ে তুমুল হইচই শুরু হয়েছে জলপাইগুড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাপ ধরতে গিয়ে রেশন দুর্নীতি ধরে ফেললেন এক স্বেচ্ছাসেবী। দুয়ারে রেশন ক্যাম্পের রেশন সামগ্রী ওই ক্যাম্পেই কিনে নিচ্ছেন রেশন ডিলার। এহেন ভাইরাল ভিডিও ঘিড়ে তুমুল হইচই শুরু হয়েছে জলপাইগুড়িতে। ভিডিওতে দেখা যাচ্ছে রেশন সামগ্রী না দিয়ে টাকা দিচ্ছেন রেশন ডিলার। অপর দিকে রেশন নিয়ে যাওয়ার পথে সেই সামগ্রী স্থানীয় দালালদের কাছে বিক্রি করে দিচ্ছেন উপভোক্তারা।

এহেন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি বালা পাড়া এলাকায়। ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানালেন খাদ্য দফতরের আধিকারিক।  যে ভাবে সামনে এলো এই ঘটনা- বুধবার বেলার দিকে গ্রীন জলপাইগুড়ির সাধারন সম্পাদক অঙ্কুর দাসের কাছে খবর আসে বালা পাড়া এলাকায় একটি বাড়িতে সাপ ঢুকেছে। খবর পেয়ে তিনি সাপ ধরতে যান। গিয়ে দেখেন সাপ বেড়িয়ে গিয়েছে। তখন তাকে স্থানীয় কয়েকজন মহিলা অভিযোগ করে দুয়ারে রেশন ক্যাম্পে রেশন সামগ্রী সেখানেই খুল্লম খুল্লা ভাবে বিক্রি হচ্ছে। তিনি সেখানে গিয়ে দেখেন অভিযোগ সঠিক। এরপর তিনি ঘটনার ভিডিও রেকর্ডিং করে ভাইরাল করে দেন।

অপরদিকে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার চন্দন সরকার। ঘটনায় সহকারী খাদ্য নিয়ামক অজয় কুমার মিশ্র বলেন এই ধরনের একটি ভিডিও আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি। দফতরের নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা রয়েছে তা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay