Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার সেট, বিশেষ সতর্ক কলেজ সার্ভিস কমিশন

প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে পরীক্ষা কেন্দ্রগুলির সামনের থানাগুলিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই সেট (SET)। আগামিকাল সেই পরীক্ষা স্বচ্ছ ভাবে নিতে বিশেষ উদ্যোগী হয়েছে কলেজ সার্ভিস কমিশন (CSC)। ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের কাছে। প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে পরীক্ষা কেন্দ্রগুলির সামনের থানাগুলিতে।

এসএসসি, প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার রাজ্য। নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। রাজ্যের দাবি, রাজ্য স্বচ্ছ ভাবে নিয়োগ করতে চায়। তবে বিভিন্ন মামলায় তা থমকে আছে। এই অবস্থায় কলেজ সার্ভিস কমিশন চাইছে সেট স্বচ্ছ ভাবে করতে। কোনও প্রশ্ন যাতে না ওঠে, সেই দিকে বিশেষ নজর দিয়েছে কমিশন।

প্রতিটি জেলায় এগজিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্বে থাকছেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জানা গিয়েছে, পরীক্ষা চালু হওয়ার আগে হলে ঢোকার অনুমতি পাবে না কেউ। স্বচ্ছতায় বিশেষ জোর দিয়ে গড়া হয়েছে ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেশন কমিটি।  নির্দেশ, পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছাড়া কেউ হলের ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। এমনকি প্রবেশ করা যাবে না ব্যাগ নিয়েও।

উল্লেখ্য, প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে এবারে বাড়তি সতর্ক ছিল প্রাথমিক পর্ষদ। স্বচ্ছতা আনতে পর্ষদ ফলো করেছিল কমিশনকে। এবারে সেই কমিশনও আরও স্বচ্ছতা আনতে বিশেষ নজর দিয়েছে।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের