সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান। পরিবর্তনের ঢেউয়ে প্রথমবার রাজ্যে ফুটল পদ্ম। এই আবহে সরগরম হয়ে ওঠে ভবানীপুর কেন্দ্রের কাউন্টিং সেন্টার শাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুল। সোমবার (৪ মে) দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছতেই ধুন্ধুমার কাণ্ডে বেঁধে যায়। দুই প্রার্থীই সেখানে পৌঁছে যান। তাঁরা যখন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে পৌঁছান, সেই সময় দুজনের হাতেই মোবাইল ছিল। সেগুলি বাজেয়াপ্ত করে নেয় কমিশন।

 এদিন বিকেল পৌনে ৪টে নাগাদ কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি পৌঁছতেই ‘চোর চোর’ স্লোগান ধেয়ে আসে। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয় গণনাকেন্দ্রের বাইরে। মমতার পরই সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী। দু’জনেই গণনাকেন্দ্রের ভিতর মোবাইল ফোন নিয়ে যাওয়ায়, সেগুলি বাজেয়াপ্ত করে নেয় কমিশন।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ভোট হয়েছে ২ দফায়। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। সেই দফায় ১৬ জেলার ১৫২ কেন্দ্রে হয় ভোট গ্রহণ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয় ২৯ এপ্রিল, বুধবার। অবশেষে ২০২৬ সালের বিধানসভার ভোট গণনা আজ, ৪ মে।  রাজ্যে দুই দফার ভোট নির্বিঘ্নেই মিটেছে বলে জানিয়েছেন ওয়াকিবহাল মহলের একাংশ। রাজনৈতিক খুনোখুনি বা বোমাবাজির খবর সামনে আসেনি। সেই সঙ্গে কলকাতায় কড়া নজরদারিতে চলেছে ভোটগ্রহণ। সামনে চলেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নজরদারি। পোস্টাল ব্যালট পেপার শেষে শুরু হয় ইভিএমের ভোটগণনা। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় ভোটগণনা কেন্দ্রের ২০০ মিটার পরিধিতে বিএনএস ১৬৩ জারি করা হয়েছে। যান চলাচলে বেশ একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?