এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে ৬ টি বিভাগে মনোনয়ন ‘পুণ্যিয়াণ সেলভান’-এর

সেরা চলচ্চিত্র, সেরা মৌলিক সঙ্গীত, সেরা সম্পাদনা, সেরা প্রযোজনা নকশা, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা পোশাক ডিজাইন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণের রাজত্বের কাছে বলিউড যেন কিছুতেই পেরে উঠছে না। বলা চলে, ২০২২ সালে বক্সঅফিসে একমাত্র রাজত্ব করেছে দক্ষিণের একাধিক ছবি। যার মধ্যে রয়েছে, এসএস রাজামৌলির RRR, KGF-2, পুষ্পা, কান্তারা, এবং পুণ্যিয়াণ সেলভান পার্ট ১। যে ছবিগুলি শুধুমাত্র দেশেই নয়, গোটা বিশ্বে রাজত্ব করেছে। এবং একাধিক ভাষায় মুক্তি পেয়েছে। রাম চরণ-জুনিয়র এনটিআর অভিনীত ‘RRR’-এখনও গোটা বিশ্বে রাজত্ব করছে। এমনকী এই সবকটি ছবি বিশ্বের দরবারে একাধিক সম্মানে ভূষিত হয়েছে। ছবির সুবাদে পরিচালক, অভিনেতা তাঁরাও একাধিক পুরষ্কার পেয়েছেন। যাই হোক, দিন কয়েক আগেই মণিরত্নমের ‘পুণ্যিয়াণ সেলভান পার্ট ২’- মুক্তির ঘোষনা করেছিলেন পরিচালক। ছবির প্রথম অংশে গোটা বিশ্বে প্রায় ৫০০ কোটির বেশি আয় করেছিল।

সম্প্রতি পুণ্যিয়াণ সেলভান পার্ট ১-এর মুকুটে যোগ হল নয়া পালক। ১৬ তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে ছবিটি ছয়টি বিভাগে মনোনীত হয়েছে। বিভাগগুলি হল- সেরা চলচ্চিত্র, সেরা মৌলিক সঙ্গীত, সেরা সম্পাদনা, সেরা প্রযোজনা নকশা, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা পোশাক ডিজাইন। এদিন ছবির প্রোডাকশন হাউস, মাদ্রাজ টকিজ, সমস্ত মনোনয়ন সমন্বিত একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে সুখবরটি দিয়েছেন। ক্যাপশনে লেখা ছিল, “রোমাঞ্চিত যে #PS1 ১৬ তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে ছয়টি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পোন্নিয়ান সেলভান – 1, শ্রেষ্ঠ মৌলিক সঙ্গীত – এ আর রহমান, শ্রেষ্ঠ সম্পাদনা – শ্রীকর প্রসাদ, শ্রেষ্ঠ প্রযোজনা নকশা – থোটা থারানি। সেরা সিনেমাটোগ্রাফি- রবি বর্মন।”

Ponniyin Selvan- part 1,গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। ছবিটি বহুবছর পর মণি রত্নমের প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছে। ছবিতে অভিনয় করেছেন, বিক্রম, ঐশ্বর্য রাই বচ্চন, তৃষা, জয়ম রবি, কার্তি, শোভিতা ধুলিপালা এবং ঐশ্বর্য লক্ষ্মী। ম্যাগনাম ওপাস এই ছবির প্রথম অংশটি লাইকা প্রোডাকশন দ্বারা উত্পাদিত হয়েছিল। এটি মোট পাঁচটি ভাষায় প্রকাশিত হয়েছিল – তামিল, হিন্দি, তেলেগু, মালায়লাম এবং কন্নড়। পিরিয়ড ড্রামাটি ছিল কল্কি কৃষ্ণমূর্তি-এর জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস পুণ্যিয়াণ সেলভান- উপন্যাসের অবলম্বনে। ছবিটির দ্বিতীয় অংশ আগামী ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নির্মাতারা গত বছর টুইটারে একটি ভিডিওর মাধ্যমে এটি ঘোষণা করেছিলেন।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি