প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে অস্কার মনোনীত ‘ছেলো শো’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন

যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছবির পরিচালক পান নলিন এবং শিশুশিল্পী ভাবিন রাবারীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি এখন দেশের নয়, গ্লোবাল স্টার। মাত্র কয়েক বছরেই বিদেশের মাটিতে নিজের ব্যপক খ্যাতি অর্জন করে নিয়েছেন। যদিও ভিট কিন্তু তাঁর বলিউডেই। বিদেশের বহুও তিনি এখন। হ্যাঁ, কথা হচ্ছে মালতি মেরি চোপড়া জোনাসের সেক্সি মাম্মি প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। যিনি এই মুহূর্তে বলিউড তো বটেই হলিউডেও বেশ রাজত্ব জমিয়ে রেখেছেন। ২০১৮ সালে পপ তারকা নীক জোনাসকে বিয়ে করার পর থেকেই বিদেশে পাকাপাকি ভাবে রাজত্ব করছেন। ইতিমধ্যেই একাধিক হলিউড চলচ্চিত্র এবং ওয়েবসিরিজ করে ফেলেছেন তিনি। শুধু অভিনয় নয়, পাশাপাশি একাধিক সামাজিক কাজের সঙ্গেও তিনি যুক্ত। ইনেস্কোর গুরুত্বপূর্ণ সদস্য তিনি, এমনকী জাতিসংঘেও নিয়মিত যাতায়াত অভিনেত্রীর। গতবছর জানুয়ারিতেই সারোগেসির মাধ্যমে কন্যা মালতি মারিকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী। সুতরাং ৪১ বছরের অভিনেত্রী এখন এক সন্তানের মাও।

বিদেশে থেকেও দেশের নানা বিষয়ে অভিনেত্রী নজর এড়িয়ে যায়না একেবারেই। ২০২৩ সালের অস্কারে সেরা ফিচার চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে পান নলিন পরিচালিত গুজরাতি মুভি ‘ছেলো শো’। যা ভারতের সম্মানকে বিশ্বের মাটিতে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ‘ছেলো শো’ (দ্য লাস্ট শো)-এর স্ক্রিনিং এবং রিসেপশনের আয়োজন করেছিলেন। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছবির পরিচালক পান নলিন এবং শিশুশিল্পী ভাবিন রাবারীও। সম্প্রতি প্রযোজক ডেভিড ডুবিনস্কি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিয়াঙ্কার বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানের কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by DAVID DUBINSKY (@daviddubinsky)

একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রিয়াঙ্কা স্ক্রিনিং-এর সময়ে থিয়েটারের সময় সম্পর্কে কিছু কথা বলেছেন। সঙ্গে শিশুশিল্পী ভাবিনকে জিজ্ঞাসা করেন যে, তিনি ছবিটি করার আগে কোন সিনেমা দেখেছিলেন। তিনি উত্তরে বলেন, “দঙ্গল।” এদিন প্রিয়াঙ্কাকে একটি অল-ব্ল্যাক পোশাকে দেখা গিয়েছে। অন্যদিকে, ছেলো শো অভিনেতা ভাবিনকে গুজরাতের ঐতিহ্যবাহী পোশাকে দেখা মিলেছে। পোস্টটি শেয়ার করে, ডেভিড ডুবিনস্কি ক্যাপশনে লেখেন, “প্রত্যন্ত গ্রামের একটি ছেলের ছবিতে প্রথম আগমন, লাস্ট ফিল্ম শো-এর মুভি স্ক্রিনিং এবং রিসেপশনে অভিনেত্রী, মডেল এবং প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে।’ নয় বছর বয়সী একটি শিশুকে ঘিরে এই সিনেমাটি তৈরি হয়েছে। যার সিনেমার প্রতি ভালোবাসা দেখানো হয়েছে।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি