বিরুষ্কার হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে ভামিকার ভ্রমণ, আদুরে ছবি পোস্ট করলেন বিরাট

মেয়েও ভালই হাঁটতে শিখেছে বোঝাই যাচ্ছে, কারণ দেখতে দেখতে ২ বছর হতে চলল ভামিকার। ছবিটি পোস্ট করে বিরাট লিখেছেন, 'ঈশ্বরকে ধন্যবাদ'।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তান জন্মের পরেই বাবা-মা হাত ধরেই তাঁর প্রথম হাঁটতে শেখা, প্রথম বুলি ফোটা, যে কোনও বাবা-মার কাছেই সন্তানের প্রথম ডাক খুব গুরুত্বপূর্ণ। প্রথমে মা ডাকবে না বাবা ডাকবে, সেই অপেক্ষাই যেন শুরু হয়ে যায় সন্তানের পাঁচমাস বয়স থেকে। আমজনতা থেকে সেলিব্রিটি সবার কাছেই সন্তানের প্রথম কথা বা প্রথম হাঁটতে শেখা অন্য আবেগ। জীবনে অনেককিছু অ্যাচিভ করলেও এই আবেগ যেন সবকিছুকে হারিয়ে দেয়। হ্যাঁ, সম্প্রতি মেয়েকে প্রথম হাঁটতে শেখানোর অনুভূতি ভক্তদের কাছে মেলে ধরলেন দেশের পাওয়ার দম্পতি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। ভামিকার জন্মের পর থেকেই ভক্তরা অপেক্ষা করছেন ভামিকার মুখ দেখার জন্যে। কিন্তু সেই গুঁড়ে বালি, কবে যে ভামিকার মুখ আনুষ্ঠানিকভাবে দেখাবেন তারকা দম্পতি, সেই প্রত্যাশা নিয়েই প্রতিনিয়ত তাঁদের প্রোফাইলে ঢু দিচ্ছেন ভক্তরা।

যদিও তাঁদের অনুমতি ছাড়াই ভামিকার মুখ একাধিকবার ভাইরাল হয়ে গিয়েছে। সেই নিয়ে নেটপাড়ায় এসে প্রতিবাদও করেছেন সেলিব্রিটি দম্পতি। কিছুদিন আগেই মেয়েকে নিয়ে বৃন্দাবনে গিয়েছেন তাঁরা। তখন আবারও ভামিকাকে দেখতেও পেয়েছেন ভক্তরা। ভাইরাল হয়েছে ভামিকার একাধিক ফটো এবং ভিডিও। সেই রেশ কাটতে না কাটতে সোমবার বিরাট কোহলি সমুদ্রের বীচ থেকে একটি ফটো শেয়ার করেছেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। হাঁটতে শিখছে ভামিকা, দু দিক দিয়ে তাঁর হাত দুজনা ধরে রেখেছেন। একেবারে সমুদ্র সৈকতের ধার দিয়ে মেয়েকে নিয়ে ছুটছেন বিরুষ্কা। মেয়েও ভালই হাঁটতে শিখেছে বোঝাই যাচ্ছে, কারণ দেখতে দেখতে ২ বছর হতে চলল ভামিকার। ছবিটি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ’।

অর্থাৎ সমস্ত কিছুর জন্যে ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানালেন ক্রিকেটার। এই অনুভূতি যে স্বর্গের মতো, তাই আরও একবার বোঝালেন বিরাট-অনুষ্কা। কাজের ফাঁকে ভামিকাকে নিয়েই সময় কেটে যায় তারকা যুগলের। সবসময়েই মেয়েকে আগলে আগলে রাখেন বিরুষ্কা জুটি। ভাইরাল হওয়া ছবিতে ভামিকার সুন্দর মুখ সব মিষ্টতাকে যেন অতিক্রম করে গিয়েছে। ভক্তরা বিরাটের পোস্ট করা এই ছবিটি দেখে ভালোবাসা উজাড় করে দিয়েছেন।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি