‘পদাতিক’-এর পোস্টার শেয়ার করলেন অমিতাভ, আনন্দে আপ্লুত সৃজিত

এবার সৃজিতের ‘পদাতিক’-ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা লিখলেন, ‘অনেক শুভকামনা…’ পোস্টে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন #Padatik #ChanchalChowdhury #SrijitMukherji।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর শেষে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক আনার খবর প্রথম দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘পদাতিক’। ছবিটির ঘোষণা হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছিল। বাংলা ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক মৃণাল সেন। যার হাত ধরে উত্থান ঘটেছে একাধিক তাবড় তাবড় তারকাদের। এবার গল্পের নির্মাতাই আসছে গল্পের নায়ক হয়ে।তবে ছবির আরও আকর্ষণীয় দিক, মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন মনামী ঘোষ। মৃণাল সেনের জন্মবার্ষিকীতে তাঁর বায়োপিক আনার খবর দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এবার ছবির ফার্স্টলুক পোস্টার শেয়ার করে নিলেন খোদ মেগাস্টার অমিতাভ বচ্চন।

 

গত চার দশক ধরে বলিউড সিনেমায় রাজত্ব করছেন চঞ্চল চৌধুরী, তাঁর দাপট এখনও ভারতীয় বিনোদন জগতে বহাল রয়েছে। ৮০ বছর বয়সেও একইভাবে রাজত্ব করে চলেছেন অভিনেতা। তাঁর ঝুলিতে কয়েক শো সুপারহিট চলচ্চিত্র। বিশ্ব ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে খোদাই করা। তবে তিনি যে শুধু বলিউডের খোঁজ খবর রাখেন, তা কিন্তু একেবারেই নয়! দেশের কোথায় কী হচ্ছে সেই খবরও থাকে তাঁর কাছে থাকে। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সেসব পোস্টও করন বর্ষীয়ান অভিনেতা। এবার সৃজিতের ‘পদাতিক’-ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা লিখলেন, ‘অনেক শুভকামনা…’ পোস্টে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন #Padatik #ChanchalChowdhury #SrijitMukherji।

 

অমিতাভের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সৃজিত লিখেছেন, ‘ধন্যবাদ স্যার। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা’। জানা গিয়েছে, ‘পদাতিক’-এ কিংবদন্তি পরিচালকের ব্যক্তিগত এবং পরিচালনার জীবনই বেশি থাকবে। ১৯৬৯ থেকে ১৯৭৩ সময়কালের বানানো হচ্ছে ছবি। জানুয়ারি থেকেই শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে এটিকে ওয়েব সিরিজ হিসেবে মুক্তি দেওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। লকডাউনে স্ক্রিপ্টও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। সুতরাং এবার মৃণাল সেনের মতো কিংবদন্তি পরিচালককে পর্দায় নিয়ে আসা অন্যতম চ্যালেঞ্জিং বিষয় সৃজিতের।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি