‘ঘটনার দিন ৪৫ মিনিটের মধ্যে কিছু একটা ঘটেছে, যা শীজান বলতে চাইছে না’: তুনিশার আইনজীবী

পুরো ঘটনাটি ৪৫ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ। এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তুনিশার আইনজীবী আরও বলেন- অভিনেত্রীকে ভুল ওষুধ দিয়েছিল শীজানের পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মা আত্মহত্যার রহস্য সমাধানের পরিবর্তে এখন দুই পরিবারের মধ্যে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। প্রতিদিন নতুন নতুন আপডেট আসছে। আদালতে শীজানের জামিন শুনানির সময় সরকারি প্রসিকিউটরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আইনজীবীরা শীজানের জামিনের পাশাপাশি অভিনেতার পরিবারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন। তুনিশা পরিবারের আইনজীবী তরুণ শর্মার মতে, তুনিশা যেদিন আত্মহত্যা করেছিলেন সেদিন তিনি কিছু খাননি। শীজান খেয়েছে।

যেদিন তুনিশা আত্মহত্যা করেছিল, সেদিনও শীজান পুলিশের কাছে সঠিক জবাব দেয়নি। শীজান প্রতিনিয়ত পুলিশের কাছে তাঁর বক্তব্য পরিবর্তন করেছেন। তরুণ শর্মার আরও বক্তব্য যে, শীজানের আইনজীবী কীভাবে জানলেন যে তুনিশা আত্মহত্যার দিন আলির সঙ্গে কথা বলেছিল? এছাড়াও শীজান তাঁর মোবাইল থেকে অনেক চ্যাট মুছে দিয়েছে। যে চ্যাটের কিছু অংশ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। আইনজীবীর আরও প্রশ্ন, শীজান খান এবং তুনিশার আলাদা মেকআপ রুম ছিল। তাহলে তুনিশা কেন ওইদিন শীজানের মেকআপ রুমে গেলেন? এখনও পুলিশ তদন্ত করছেন। তদন্তে বেরিয়ে এসেছে আরও অনেক তথ্য। শুনানির সময়, তুনিশার আইনজীবী অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি এবং মনিকা যাদবের মামলার কথাও উল্লেখ করেছেন।

আইনজীবীর মতে, সেদিন ঘরের মধ্যে ৪৫ মিনিটে শীজান ও তুনিশার মধ্যে কী হয়েছিল তা কিছুতেই উত্তর দিচ্ছেন না শীজান। পুরো ঘটনাটি ৪৫ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ। এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তুনিশার আইনজীবী আরও বলেন- অভিনেত্রীকে ভুল ওষুধ দিয়েছিল শীজানের পরিবার। যেগুলি জয়পুরের ডাক্তাররা দিয়েছিলেন। এছাড়াও শীজানের পরিবার তুনিশাকে তাঁর মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করছিল। তুনিশাকে আত্মহত্যা করার জন্যে শীজানই বাধ্য করেছিলেন, এই প্রসঙ্গে মোট মোট ২১ টি প্রমাণ রয়েছে। জামিনের জন্য শীজানের আইনজীবী যে ২০ টি পয়েন্টের দিয়েছেন তার ১৮ টি ভিত্তিহীন। তুনিশার আইনজীবীর দাবি, শীজানকে জামিন দেওয়া উচিত নয়। গত বছরের ২৪ ডিসেম্বর আত্মহত্যা করেছেন অভিনেত্রী তুনিশা শর্মা। অভিনেত্রীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শীজান খানকে পুলিশ গ্রেফতার করেছেন।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের