‘পুরস্কার জিতেছি মা দেখে যেতে পারল না, আফসোস রয়ে যাবে’: কিরাভাণি

তিনি বলেন, "এটাই ছিল শেষ সুসংবাদ, যা আমি মায়ের সঙ্গে শেয়ার করেছিলাম। তিনি খুব খুশি হয়েছিলেন।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার ‘RRR’-এর গোল্ডেন গ্লোব জয়ের পর থেকেই সবার মুখে এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে একটাই নাম সঙ্গীত পরিচালক এম এম কিরাভাণি। সেরা মৌলিক গানে পুরস্কৃত হয়েছে ছবির ‘নাটু নাটু’ গানটি। গানটির সৃষ্টিকর্তা এমএম কীরাভাণি। গানটি রচনা করেছেন গীতিকার চন্দ্রবোস। শুধু তাই নয়, কীরাভাণির সৃষ্টি ১০ টি বলিউড গান আজও বিনোদনের অন্যতম সম্পদ। গোল্ডেন গ্লোব মঞ্চে পুরস্কার হাতে নিয়ে একাধিক কথা জানিয়েছেন রাজা মৌলির খুড়তুতো ভাই। এই অনুষ্ঠানে মোট ২ টি বিভাগে মনোনীত হয়েছিল ‘RRR’। সেরা অ-ইংরেজি চলচ্চিত্র বিভাগে এবং সেরা মৌলিক গানের বিভাগে। তবে প্রথমটি জিততে না পারলেও সেরা গানের শিরোপা মাথায় তুলেছেন রাজামৌলি। যে তালিকায় ছিল, টেলর সুইফট থেকে শুরু করে লেডি গাগা, শাকিরার মতো একাধিক ব্যক্তিত্বের গান। কিন্তু সবাইকে পরাজিত করে বিজয়ের মুকুট মাথায় তুলেছে ‘নাটু নাটু’।

পুরস্কার মঞ্চে কিরাভানি তাঁর প্রয়াত মা ভানুমথিকে তাঁর জয় উৎসর্গ করেছেন। RRR সেরা অরিজিনাল এই মুহূর্তে প্রথম এশিয়ান চলচ্চিত্র হয়ে উঠেছে। সেদিন ইভেন্টে RRR-এর পুরো টিম, তাঁদের স্ত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন। যাইহোক, সম্প্রতি ইউপিআই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে সুরকার প্রয়াত মা ভানুমতিকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ গোল্ডেন গ্লোব ২০২৩-এর মনোনয়ন ঘোষণার দুই দিন পর ভানুমতি দেবী মারা যান। তিনি বলেন, “এটাই ছিল শেষ সুসংবাদ, যা আমি মায়ের সঙ্গে শেয়ার করেছিলাম। তিনি খুব খুশি হয়েছিলেন।” নাটু নাটু গানের কথা লিখেছেন চন্দ্রবোস এবং গেয়েছেন রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব। গানটির কোরিওগ্রাফি, করেছেন প্রেম রক্ষিত। কিরাভানি বলেছিলেন যে নাটু নাটু, একটি গ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যকে বোঝায়।

সব RRR সম্পর্কে

এসএস রাজামৌলি পরিচালিত, আরআরআর বিজয়েন্দ্র প্রসাদের লেখা একটি কাল্পনিক গল্প। ফিল্মটি দুই তেলেগু মুক্তিযোদ্ধা, আলুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের জীবনের উপর ভিত্তি করে নির্মিত, যেখানে যথাক্রমে রাম চরণ এবং আল্লু অর্জুন অভিনয় করেছেন৷ চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ১২০০ কোটি টাকা আয় করেছে।

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর