পোশাক নিয়ে নিন্দা! বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘের বিরুদ্ধে অভিযোগ দায়ের উরফির

আমি জানি রাজনীতিবিদদের বিরুদ্ধে যেকোনও কিছু আপলোড করা বেশ বিপজ্জনক কিন্তু তারপরেও এই লোকেরা আমাকে আত্মহত্যা করতে বাধ্য করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘স্প্লিটভিলা ১৪’ খ্যাত উরফি জাভেদ, প্রায়শই তাঁর খোলামেলা পোশাকের জন্যে আইনি প্যাঁচে পড়ছেন। উদ্ভট উদ্ভট পোশাকের একেবারে কাণ্ডারী তাঁর মধ্যে অবিরত বিরাজমান। পুরোনো পোশাক দিয়ে যখন তখন ভয়ানক সব পোশাক বানিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন অভিনেত্রী। কোনও ভয়ডর ছাড়াই। তাঁর এই পোশাকেই ক্ষিপ্ত অনেকেই। সম্প্রতি উরফি জাভেদ মহারাষ্ট্র মহিলা মোর্চার সভাপতি এবং বিজেপি নেতা চিত্রা কিশোর ওয়াঘের বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগ দায়ের করেছেন। যিনি কয়েকদিন আগে, মুম্বইয়ের রাস্তায় উরফিকে নগ্ন বেশে ঘুরে বেড়ানোর জন্য তাঁর বিরুদ্ধে গ্রেফতারের দাবি তুলেছিলেন৷ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উরফি পাল্টা দাবি করেন যে, তাঁকে অপরাধমূলক ভয় দেখানোর চেষ্টা করেছেন বিজেপি নেতা।

শুক্রবার, উরফির আইনজীবী নীতিন সাতপুতে বলেছেন, “আমি বিজেপি পার্টির কর্মী শ্রীমতীর বিরুদ্ধে IPC-এর U/s ১৫৩(A)(B), ৫০৪, ৫০৬, ৫০৬(ii) অধীনে অভিযোগ দায়ের করেছি। তিনি পাবলিক ফিগার মডেল তথা অভিনেত্রী উরফি জাভেদকে হুমকি, এবং অপরাধমূলক ভীতি দেখিয়েছেন। আমি চিত্রা কিশোর ওয়াঘের পাশাপাশি Cr.P.C এর বিরুদ্ধেও U/s 149 এবং 107 প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।” তিনি আরও বলেন, “আমি আজ মহিলা কমিশনের কাছেও একটি অভিযোগ পাঠিয়েছি। আমি পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা বলার জন্যে লিখিত অভিযোগ নিয়ে মহিলা কমিশনের চেয়ারম্যান শ্রীমতী রূপালী চাঙ্করের সঙ্গে দেখা করব। চিত্রা ওয়াঘ ক্রমাগত মিডিয়ার সামনে উরফির বিরুদ্ধে হুমকি দিয়ে সামাজিক শান্তি নষ্ট করেছেন।”

তবে এই প্রসঙ্গে উরফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেন নি। এর আগে, উরফি সোশ্যাল মিডিয়ায় চিত্রা কিশোরের অতীত প্রসঙ্গে ইনস্টাগ্রাম লিখেছিলেন, “আমি জানি রাজনীতিবিদদের বিরুদ্ধে যেকোনও কিছু আপলোড করা বেশ বিপজ্জনক কিন্তু তারপরেও এই লোকেরা আমাকে আত্মহত্যা করতে বাধ্য করছে। আমি কারুর সঙ্গে কোন অন্যায় করিনি। তাঁরা কোন কারণ ছাড়াই আমার কাছে আসছে।” বিগ বস ওটিটি-র পরে উরফি এই উদ্ভট পোশাকের দরুণই খ্যাতি অর্জন করেছেন। তাঁর উদ্ভট পোশাক নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। পোশাককে হাতিয়ার বানিয়ে এখন তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন। অভিনেত্রীকে সর্বশেষ টিভি শো, স্প্লিটসভিলা ১৪-এ দেখা গিয়েছিল।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?