মিডিয়া ট্রায়াল নিয়ে ফের সরব সুপ্রিম কোর্ট

বিচারপতি যোশেফ  এবংবিচারপতি নাগরত্নের বেঞ্চের পর্যবেক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাক স্বাধীনতা নামে যা খুশি তাই বলা যায় না। কোনও ক্ষেত্রে যদি দেখা যায় সঞ্চালক তার বাক স্বাধীনতার সীমা লঙ্ঘন করছেন, প্রয়োজনে তাঁর মাইক কেড়ে নিতে হবে। কথা বলার অধিকার আছে তার অর্থ এই নয় আমি যা খুশি তাই বলতে পারি। বিচারপতি কে এম যোশেফ এবং বিচারপতি বিভি নাগরত্নের ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করেছে।

বেঞ্চ বলেছে,  ঘৃণা ভাষণ বস্তুত হুমকিতে পরিণত হয়েছে। আমরা বাক স্বাধীনতার বিরোধী নই। কিন্তু লক্ষ্য করে দেখা গিয়েছে, বাক স্বাধীনতার নামে ভারতে একটা প্রবণতা তৈরি হয়েছে বা চেষ্টা চলছে ঘৃণার বাতাবরণ তৈরির। কোনও কোনও ক্ষেত্রে বাক স্বাধীনতা হুমকির অস্ত্র হয়ে উঠছে। 

ডিভিশন বেঞ্চ বলেছে, আদালতে বিচারের আগেই মিডিয়াতে একজনের বিচার হয়ে যাচ্ছে।  যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি দোষী না নির্দোষ সেটা ঠিক করে দিচ্ছে মিডিয়া। সংবাদমাধ্যমের এটা বোঝা উচিত, যে যার বিরুদ্ধে কোনও অভিযোগ উঠেছে, তিনি বিচারের অধীনে রয়েছে। আদালত ঠিক করবে সে দোষী না নির্দোষ। কিন্তু সংবাদমাধ্যম, বিশেষ করে বৈদ্য়ুতিন মাধ্যম নির্ধারণ করে দিচ্ছে। 

প্যানেল ডিসকাসন নিয়েও ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছে। বিচারপতি যোশেফ  এবংবিচারপতি নাগরত্নের ডিভিশন বেঞ্চ বলেছে, প্যানেল ডিসকাসনের যিনি অ্যাঙ্কর, দেখা গিয়েছে তিনিই শুধু বলে যান। আর আমন্ত্রিতরা চুপ করে বসে থাকেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। 

আরও পড়ুন সুপ্রিম কোর্টে কপিল দেব, দাখিল পিটিশন, কিন্তু কেন?

 

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা