৪০ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় সিরিয়াল অভিনেতা

মৃত্যুকালে বাবা-মা-স্ত্রী ও ছোট দুই সন্তানকে রেখে গিয়েছেন সুনীল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নতুন বছরের শুরুতেই মাত্র ৪০ বছর বয়সে চিরঘুমের দেশে পাড়ি দিলেন জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘তারকা মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা সুনীল হোলকর। সিরোসিস অফ লিভারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গতকাল শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে বাবা-মা-স্ত্রী ও ছোট দুই সন্তানকে রেখে গিয়েছেন সুনীল। জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ এক যুগেরও বেশি মরাঠী থিয়েটার জগতের সঙ্গে জড়িত ছিলেন সুনীল। অশোক হান্ডের ‘চৌরাং নাট্য সংস্থা’র একাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি একাধিক মরাঠি ও হিন্দি সিরিয়ালেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘তারক মেহতা কা উল্টা চশমা’, ‘ম্যাডাম স্যর’। সর্বশেষ অভিনয় করেছিলেন মরাঠি ছবি ‘গোস্ট একা পয়চানিতি’ (Gosht Eka Paithanichi)-তে। ওই ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।

কয়েকদিন আগেই সুনীলের শরীরে সিরোসিস অফ লিভার ধরা পড়ে। আর তাতেই শয্যাশায়ী হয়েছিলেন। চিকি‍ৎসা চললেও খুব একটা সাড়া মিলছিল না। তাঁর জীবন আয়ু যে শেষ হতে চলেছে তা আগামই বুঝতে পেরেছিলেন চল্লিশ বছর বয়সী অভিনেতা। নিজের এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে হোয়াটঅ্যাপে স্ট্যাটাসও আপডেট করিয়েছিলেন। তাতে লিখেছিলেন, ‘বিদায়, বন্ধু। যে ভালবাসা পেয়েছি, তাতে আপ্লুত। যদি কোনও ভুল করে থাকি, তাহলে ক্ষমা করে দেবেন।’

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি