বুর্জ খলিফায় পাঠানের ট্রেলর প্রদর্শন, যশরাজের ৫০ বছর পূর্তি, জমজমাটি সেলিব্রেশন

ছবি মুক্তির সঙ্গে সঙ্গে যশ রাজ ফিল্মস তাঁদের সংস্থার ৫০ তম জন্মদিন সেলিব্রেশন করবেন। হিন্দি, তামিল এবং তেলেগুতে রিলিজ হচ্ছে পাঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: একগুচ্ছ বিতর্ক সামলে অবশেষে ২৫ জানুয়ারী মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ‘পাঠান’। দীর্ঘ চারবছর পর শাহরুখের পর্দায় এন্ট্রি দেখার জন্যে গভীর আগ্রহে বসে রয়েছেন কোটি কোটি ভক্তরা। দীপিকা পাড়ুকোনের সঙ্গে আবারও রোমান্সে মজবেন কিং খান। ইতিমধ্যেই ছবির দুটি গান, ট্রেলর সবটাই রিলিজ করে গিয়েছে। অনুরাগীদের ব্যপক সাড়া পেয়েছে গোটা পাঠান টিম। কিন্তু ছবির প্রথম গান নিয়ে এখনও তোলপাড় দেশজুড়ে। দীপিকার গেরুয়া বিকিনি, নাচের পোজ, শাহরুখের সঙ্গে রোমান্স সবটাকেই অশ্লীলতার তকমা দিয়েছে দেশের গেরুয়া শিবির। গানের দৃশ্যের কাটছাঁট না করলে ছবিটি মুক্তি দেওয়ার সম্ভব ছিলনা। অবশেষে সেন্সর বোর্ডের নির্দেশে বেশরম রং-গানের ১০ টি দৃশ্যের উপর কাঁচি চালাতে হয়েছে।

এখন আর পাঠানের মুক্তি নিয়ে কোনও সমস্যা নেই। ইতিমধ্যেই ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে পাঠানের। এখনও দশদিন বাকি পাঠান মুক্তির। এদিন পাঠানের মুকুটে যোগ হল নয়া পালক। মুক্তির তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই নির্মাতারা দর্শকদের আঁকড়ে ধরে রাখতে কোনও প্রকার কসরত ছাড়ছেন না। শনিবার, বিশ্বের সবচেয়ে উঁচুভবন বুর্জ খলিফায় পাঠানের ট্রেলর সম্প্রচারণ করে দুবাইতে প্রচার করলেন সুপারস্টার। যশ রাজ ফিল্মসের অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে সেই ইভেন্টের একাধিক ছবি পোস্ট করা হয়েছে। যা এখন ভাইরাল। যেখানে ছিল, শাহরুখের অনেক ছবি এবং বুর্জ খলিফায় ট্রেলার সম্প্রচারিত হওয়ার একটি ভিডিও। ছবিতে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট এবং ম্যাচিং প্যান্টে ড্যাপার লাগছিল বাদশাকে।

তিনি একটি কালো চামড়ার জ্যাকেট দিয়ে তাঁর চেহারা সম্পূর্ণ করেছিলেন। সঙ্গে চোখে সানগ্লাস তাঁর সৌন্দর্যকে আরও ব্যপক করে তুলেছিল। ছবিটির ক্যাপশনে ছিল, “যখন পাঠান বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি দখল করে নেয়।” ছবি মুক্তির সঙ্গে সঙ্গে যশ রাজ ফিল্মস তাঁদের সংস্থার ৫০ তম জন্মদিন সেলিব্রেশন করবেন। হিন্দি, তামিল এবং তেলেগুতে রিলিজ হচ্ছে পাঠান। বুর্জ খলিফায় বাজানো পাঠানের ট্রেলারের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “পাঠান উপরে, আক্ষরিক অর্থেই! #PathaanTraileronBurjKhalifa। ২৫ জানুয়ারী ২০২৩-এ YRF50 এর জন্যে পাঠানের রিলিজ।” এছাড়াও একটি ভাইরাল ভিডিওতে, এসআরকে বলতে শোনা যায়, “আপনি যদি পাঠানের জন্যে বাড়িতে পার্টি হোস্ট করেন, পাঠান অবশ্যই আসবে। পটকাও আনবে।”

এরপর তিনি ছবিটির বিখ্যাত সংলাপ পাঠ করে বলেন, “আপনি কুরসি কি পেটি বাঁধ লো, মৌসম বিগদনে ওয়ালা হ্যায়। (আপনার সিটবেল্ট শক্ত করুন কারণ আবহাওয়ার বদল ঘটছে)।” এদিন শাহরুখ বুর্জ খলিফার সামনে সিগনেচার পোজ দিয়েও ভক্তদের মনোরঞ্জন করতে সচেষ্ট হয়েছেন। দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত, কিছু দিন আগে, পাঠান ট্রেলার প্রকাশিত হয়েছিল। সিনেমায়, এসআরকে একটি গোপন এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন।

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি