এক সপ্তাহের মধ্যেই দু দুটি বড় সম্মান ‘RRR’-এর ঘরে

লস এঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশনে সেরা সঙ্গীত পুরস্কার জেতার জন্য আমাদের সঙ্গীত পরিচালক MM কিরাভানিকে অনেক অভিনন্দন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের পর ‘RRR’-এর মুকুটে যোগ হল আবারও নতুন পালক। গত সপ্তাহেই সেরা মৌলিক গানের শিরোপা অর্জন করেছে ‘RRR’-এর নাটু নাটু। বিশ্বে অন্যতম সম্মানীয় পুরস্কার গোল্ডেন গ্লোব, লেডি গাগা, শাকিরা, রেহানা-সহ একাধিক গান সেরা গানের তালিকায় থাকলেও তাদের সবাইকে পরাজিত করে জয়ের মুকুট একেবারে ছিনিয়ে নিয়েছে ‘RRR’। গানটি সৃষ্টি করেছেন, সঙ্গীত পরিচালক এমএম কিরাভানি এবং গীতিকার চন্দ্রবোস। এবার লস অ্যাঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেরা মিউজিক অ্যাওয়ার্ড পেল ‘RRR’। শনিবার RRR-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে পুরস্কার রাতের একটি ঝলকের মাধ্যমে সুখবরটি ঘোষণা করা হয়েছে।

যেখানে দেখা গিয়েছে, পুরষ্কার হাতে দাঁড়িয়ে রয়েছেন সুরকার এমএম কিরাভানি। ক্যাপশনে লেখা ছিল, “লস এঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশনে সেরা সঙ্গীত পুরস্কার জেতার জন্য আমাদের সঙ্গীত পরিচালক MM কিরাভানিকে অনেক অভিনন্দন।” গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতার সঙ্গে সঙ্গে ‘নাটু নাটু’ স্বীকৃতি পেয়েছে প্রথম এশিয়ান গান হিসেবেও। মঙ্গলবার রাতে বেভারলি হিলস-এ অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে পুরস্কার হাতে এমএম কিরাভানি বলেন, “এই মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোবের জন্য আপনাকে অনেক ধন্যবাদ HFPA [হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন]। এই মহান মুহূর্তটি আমি আমার স্ত্রীর সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব খুশি, যিনি সেখানে বসে আছেন।”

এরপর এসএস রাজামৌলি এবং আরআরআর পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এই পুরস্কারটি আসলে অন্য কারুর বলা পুরনো অভ্যাস। তাই, আমি পরিকল্পনা করেছিলাম যে, আমি যদি এই জাতীয় পুরস্কার পাব তখন এই শব্দগুলি বলব না, তবে আমি বলতে চাই যে, আমি ঐতিহ্যের পুনরাবৃত্তি করতে যাচ্ছি। এই পুরস্কারটির অগ্রাধিকারের জন্যে-আমার ভাই এবং চলচ্চিত্রের পরিচালক এস এস রাজামৌলির কাছে আমি কৃতজ্ঞ। আমার কাজের প্রতি তার অবিচল আস্থা এবং সমর্থনের জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। মিস্টার প্রেম রক্ষিত, যিনি গানটি অ্যানিমেট করেছিলেন– তিনি ছাড়া এটি হত না। কাল ভৈরব, যিনি গানটির জন্য চমৎকার ব্যবস্থা করেছিলেন এবং মিস্টার চন্দ্রবোস একজন গীতিকার হিসেবে তাঁর চমৎকার কথার জন্য। কালা ভৈরবের সঙ্গে রাহুল সিপলিগঞ্জির গানটি পরিবেশনা, সবাই এই পুরস্কারের যোগ্য।” 

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর