ফের ১০ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট

ব্রিটেনের সংবাদমাধ্যম স্কাই নিউজ (Sky News) একটি সূত্র উদ্ধৃত করে এই খবর জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কর্মী ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফট (Microsoft Corp)। সংস্থার মোট কর্মচারীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করতে চলেছে এই প্রযুক্তি সংস্থা। যার ফলে কাজ হারাতে পারেন প্রায় ১১ হাজার কর্মী। ব্রিটেনের সংবাদমাধ্যম স্কাই নিউজ (Sky News) একটি সূত্র উদ্ধৃত করে এই খবর জানিয়েছে।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী মাইক্রোসফট কর্পোরেশন নতুন করে ছাঁটাইয়ের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনা করেছে। কোভিড ও লকডাউনের পর আর্থিক সঙ্কটের মুখে পড়ে একাধিক টেক জায়ান্ট সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। সেই পথে আবার হাঁটতে চলেছে মাইক্রোসফট কর্পোরেশন। এর আগে গত বছর অক্টোবর মাসের শুরুতে, মাইক্রোসফট বিভিন্ন বিভাগে ১০০০ কর্মীকে ছাঁটাই করেছে। যা টেক জায়ান্ট সংস্থা মাইক্রোসফটের বিভিন্ন বিভাগের মোট কর্মীর এক শতাংশেরও কম। প্রসঙ্গত সেই সময় মাইক্রোসফট কর্পোরেশনে বিভিন্ন বিভাগ মিলিয়ে ২ লাখের বেশি কর্মী ছিল। গত ৩০ জুন পর্যন্ত মাইক্রোসফট সংস্থার পূর্ণ সময়ের কর্মী ছিল ২ লাখ ২১ হাজার। যার মধ্যে ১ লাখ ২২ হাজার মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ৯৯ হাজার আন্তর্জাতিকভাবে।

উল্লেখ্য এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থা আমেরিকার ওয়াশিংটন প্রদেশে সিয়াটেলের বেলভিউতে অবস্থিত নিজেদের অফিস ফাঁকা করার ঘোষণা করেছিল। ২০২৪ সালের জুন মাসে বেলভিউয়ের ২৬ তলা সিটি সেন্টার প্লাজাতে তাদের লিজের মেয়াদ শেষ হয়ে গেলে তা আর পুনর্নবীকরণ করা হবে না বলে জানিয়েছিল মাইক্রোসফট।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই