আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর্থিক স্বাচ্ছল্যের আশায় স্পেনের সেউতা দ্বীপে আশ্রয় নেওয়ার জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন ওরা। মরক্কো থেকে সাঁতরে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছানোর চেষ্টা করেছিলেন সেউতায়। আর সেই চেষ্টাই ডেকে আনল মর্মান্তিক পরিণতি। জলে ডুবে প্রাণ হারালেন ৪১ অভিবাসী। সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তবে গত কয়েকদিনে সেউতায় ৬০ হাজারের বেশি আভিবাসি প্রবেশ করেছেন।

উত্তর আফ্রিকার স্প্যানিশ স্বায়ত্তশাসিত শহর মেলিলার পাশাপাশি সেউতা হল আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত। দুটি শহর দিয়ে প্রায়ই অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেন আভিবাসীরা।  চলতি মাসের শুরুর দিকে স্পেনের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল,  সেউতা বা মেলিলায় পৌঁছানোর চেষ্টাকালে সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। ওই রাযের পরেই সেউতায় প্রবেশের হিড়িক পড়ে যায়। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে,  মরক্কোর দিক থেকে অনেক অভিবাসী ভাসমান ইনফ্ল্যাটেবল ডিভাইস ব্যবহার করে জলপথে সেউতায় প্রবেশ করছেন। বেশ কয়েকজনকে ‘স্পেন দীর্ঘজীবী হোক’ বলেও স্লোগান দিতেও দেখা যায়।

সেউতার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান জেসুস ভিভাস শুক্রবার (৩১ জুলাই) জানিয়েছেন, ‘গত কয়েকদিনে ৬০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন। অবিবাসী প্রবেশের ক্ষেত্রে এক বিস্ফোরণ ঘটছে। ৪১ জন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’ স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ‘অভিবাসীদের ঢেউ সামাল দিতে মরক্কোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে। যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার জন্য মানব পাচারকারী চক্রগুলো দায়ী।’

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই