৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচলিত বিশ্বাস, ‘সমুদ্র যা নেয়, তা নাকি ফিরিয়ে দেয়’। ৫৩ বছর আগে সমুদ্র সৈকতে গিয়ে এক অপহরণের কাল্পনিক গল্প লিখে সেই চিরকূট ঠান্ডা পানীয়ের বোতলে ভরে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিলেন দুই বোন। ৫৩ বছর বাদে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির এক জলাভূমির জঞ্জাল সাফ করতে গিয়ে উদ্ধার হয়েছে সেই বোতল। আর ওই বোতলের ভিতরে অক্ষত রয়েছে অপহরণের গল্প বলা চিরকূট। দু্ই বোনের মধ্যে যে বড় ছিল সেই অ্যালিসন স্পেনসারের কাছে পৌঁছেছে বোতলবন্দি চিঠিটি।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিবিসি’ নিউজের ‘অ্যাজ ইট হ্যাপেনস’ অনুষ্ঠানের অতিথি উপস্থাপক লরেন ম্যাকইনিসের কাছে ছোট্টবেলার দুষ্টুমি নিয়ে বলতে গিয়ে অ্যালিসন বলেন, ‘মা নিজের কাজ নির্বিঘ্নে করতে মাঝে-মধ্যেই আমাদের দুই বোনকে বেশ কিছু টাস্ক দিতেন। ১৯৭৩ সালের ২০ অগস্ট ওশান সিটির সৈকতে ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। মায়ের পরামর্শ মেনেই ছোট বোন ৯ বছরের লরি একটি অপহরণের গল্প লিখে ঠান্ডা পানীয়ের বোতলে চিরকূটটি বরে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিল। চিঠিতে লরি লিখেছিলেন, ‘তাকে অপহরণ করে আতলান্তিক উপকূলের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে এবং নিষ্ঠুর জেলেরা তাকে সমুদ্রে ঠেলে ফেলে দিয়েছে। যে ব্যক্তি বোতলটি পাবেন, তিনি যেন তার পরিবারের কাছে পৌঁছে দেন। যাতে তার জীবন বাঁচানো সম্ভব হয়।’ কথায়-কথায় অ্যালিসন বলেন, ‘আমরা নিশ্চিত ছিলাম যে এটি খুব দ্রুতই কারও হাতে পড়বে। কিন্তু যখন তা হল না, তখন ৫৩ বছর ধরে আমি আর ওটা নিয়ে ভাবিনি।’

গত মাসে নিউজার্সির এক জলাভূমি পরিস্কার করতে গিয়েই বোতলটি হাতে পড়ে জন কটারম্যানের। তিনিই অ্যালিসিন স্পেন্সারের কাছে ওই চিঠি-বোতল পাঠিয়ে দেন। দুষ্টু ছোট বোনের কথা বলতে গিয়ে চোখে জলও এসে গিয়েছিল অ্যালিসনের। জানালেন, ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালে মারা গিয়েছেন ছোট বোন লরি ব্লেয়ার। বোনের লেখা চিঠিটি স্মৃতিচিহ্ন হিসেবে বাঁধাই করে নিজের বাড়িতে সাজিয়ে রাখার পরিকল্পনা করেছেন অ্যালিসন।’

 

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?