ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদির সঙ্গে একান্তে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। আজ শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর এক অভিজাত হোটেলে বৈটকে বসেছিলেন দুজনে। যদিও কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে মুখ খোলেনি দুই দেশের দূতাবাস। তবে ত্রিবেদির সঙ্গে সার্জিও গোরের বৈটক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

‌তিন দি‌নের সফ‌রে গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় এসেছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এই প্রথম বাংলাদেশের মাটিতে পা রাখলেন তিনি। সফ‌রের প্রথম দিনেই বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের দূত। শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। আগামিকাল শনিবার (১ অগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

ইদানিং চিনের দিকে ঝুঁকেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি বেজিং সফর করেছেন। চিন থেকে যুদ্ধবিমান কেনার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে শি জিনপিং সরকারের সাহায্যও চেয়েছেন। তারেকের এই চিনের দিকে ঝুঁকে পড়ায় অশনিসঙ্কেত দেখছে দিল্লি ও ওয়াশিংটন। চিনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা উপমহাদেশের রাজনীতি এবং কূটনীতিকে অন্য খাতে প্রবাহিত করতে পারে বলে মনে করছেন কূটনীতিবিদরা। তাই চিনের পাশ থেকে বাংলাদেশকে সরিয়ে আনার বিশেষ মিশন নিয়েই ট্রাম্প দূত সার্জিও গোর ঢাকায় পা রেখেছেন বলে জোরদার জল্পনা শুরু হয়েছে। আর সেই জল্পনাকে আরও খানিকটা উস্কে দিয়েছে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদির সঙ্গে তাঁর বৈঠক।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের