পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের পর ফুটপাত দখলমুক্ত করতে রাস্তায় নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাত থেকে অবৈধ দোকান সরাতে দিনরাত পরিশ্রম করছেন তিনি। ফুটপাত আদপে শহরবাসীর হাঁটাচলার জায়গা, সেটা দখল করে দোকান দেওয়ার অধিকার কারোর নেই। এই বার্তাই তিনি বারবার দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এখনই কাউকে ফুটপাত থেকে তুলে দেওয়া হয়নি। বিকল্প স্থান তৈরি করে হকারদের বসানো হবে সেই জায়গায়। তেমনই শহরে বেআইনি পার্কিং নিয়েও সরব হয়েছিলেন তিনি। যত্রতত্র পার্কিং নয়, শহরে নিদির্ষ্ট জোনে হবে পার্কিং। আগেই জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

সেই বিষয়ে ও হকার সংগঠনের সঙ্গে আজ, শুক্রবার বৈঠকে বসেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুর্গাপুজোর আগেই শহরের পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে সেই কাজ করা হবে। সেই কারণে শহরের বৈধ পার্কিং এলাকাকে চিহ্নিতকরণ করা হচ্ছে। কলকাতা পুরসভা এলাকায় মোট ১৫ হাজার বৈধ পার্কিংকে চিহ্নিতকরণ করা হয়েছে। এই পার্কিংগুলিতে নতুন করে টেন্ডার ডাকা হবে। পার্কিং ফি নেওয়া কর্মীদের দেওয়া হবে আইডি কার্ড, থাকবে নতুন পোশাক। পার্কিং নিয়ে নতুন অ্যাপও আনছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে পার্কিং ফি। তাতে দুর্নীতি কম হবে। সেই পার্কিং ফি সোজা জমা পড়বে কলকাতা পুরসভার কোষাগারে। কোথায় পার্কিং খালি রয়েছে সেই তথ্য থাকবে অ্যাপে। যার ফলে রাস্তায় বেরোলে গাড়ি চালকরা যাতে কোনও অসুবিধার মধ্যে না পড়েন। এইভাবেই দুর্গাপুজোর মধ্যে শহরের পার্কিং ব্যবস্থার আমূল পরিবর্তন হবে।

আরও পডুন: প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

তবে শুধুই কলকাতা নয়, পার্কিং ব্য়বস্থা সাজিয়ে তোলা হবে রাজ্যের প্রত্যেকটি পুর এলাকাতেও। প্রাথমিকভাবে দুর্গাপুজোর আগে সেই কাজ করা হবে শহরে। ধাপে ধাপে রাজ্যের সমস্ত পুর এলাকাতে পার্কিং ব্য়বস্থা মসৃণ করা হবে। সঙ্গে আজ, শুক্রবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অবৈধভাবে পার্কিং বা অবৈধ এলাকায় পার্কিং করলে জরিমানা করা হবে গাড়ির চালকদের।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী