ভিন্ন ধর্মের কারণে কেরলের হিন্দু মন্দিরে ঢুকতে পারলেন না দক্ষিণী অভিনেত্রী অমলা

এটি খুব দুঃখজনক এবং হতাশাজনক যে ধর্মীয় বৈষম্য এখনও বিদ্যমান। আমরা ২০২৩-এ দাঁড়িয়ে রয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের এক একটি কাণ্ড-কারখানা নিয়ে সংবাদমাধ্যম প্রতিনিয়ত সজাগ। বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকাদের নিয়েও এক একটি খবর প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি কেরলের এক মন্দিরের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ করলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী অমলা পাল। জানালেন, তাঁকে কেরলের তিরুভাইরানি কুলাম মহাদেব মন্দিরে প্রবেশ করতে দেন নি মন্দির কর্তৃপক্ষ। সৌজন্যে ‘ধর্মীয় বৈষম্য’। নায়িকা জানালেন, মন্দিরটি যেহেতু হিন্দুদের, তাই সেখানে অন্য কোনও ধর্মের প্রবেশ নিষেধ। কারণ অভিনেত্রী একজন খ্রিস্টান ধর্মের মানুষ। তাই তাঁকে মন্দির প্রবেশ করতে দেননি মন্দির কর্মকর্তারা।

খ্রিস্টানদের গ্রহণযোগ্যতার বিষয়ে অভিনেত্রী পাল্টা প্রশ্ন করলে, তাঁকে মন্দিরের আধিকারিকরা বলেছিলেন যে, তাঁরা শুধুমাত্র প্রোটোকল অনুসরণ করছেন। কারণ এই মন্দিরে শুধুমাত্র হিন্দুদের ভিতরে প্রবেশের অনুমতি রয়েছে। থিরুভাইরানিকুলাম মহাদেব মন্দির ট্রাস্টের সেক্রেটারি প্রসূন কুমার এই প্রসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এটা বলা নেই যে অন্য ধর্মের মানুষরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। কিন্তু যখন কোনও সেলিব্রেটি আসে, তখনই তা বিতর্কিত পর্যায়ে চলে যায়। বিষয়টি বুঝতে তখন নানারকম মিডিয়া হস্তক্ষেপ করে।”

অন্যদিকে অভিনেত্রী অমলা পাল জানিয়েছেন, “এটি খুব দুঃখজনক এবং হতাশাজনক যে ধর্মীয় বৈষম্য এখনও বিদ্যমান। আমরা ২০২৩-এ দাঁড়িয়ে রয়েছি। আমাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি ঠিকই, আমি দেবীর কাছাকাছি যেতে পারিনি ঠিকই, কিন্তু এর আত্মা আমি সবসময়ই অনুভব করতে পারি। আমি আশা করি শীঘ্রই ধর্মীয় বৈষম্যের পরিবর্তন হবে। সময় আসবে এবং আমরা সকলের সঙ্গে সমানভাবে আচরণ করব এবং ধর্মের ভিত্তিতে নয়।” তিরুভাইরানিকুলাম মহাদেব মন্দিরে গত ১৬ জানুয়ারি থেকে দেবী পার্বতীর ১২ দিনের উৎসব শুরু হয়েছিল। যার নাম ‘নাদাথুরাপ্পু’।

জানা গিয়েছে, এই মন্দিরে দেবী পার্বতীর গর্ভগৃহ বছরে মাত্র ১২ দিন খোলা থাকে। এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব, যিনি পূর্ব দিকে মুখ করে বসে রয়েছেন এবং দেবী পার্বতী পশ্চিম দিকে মুখ করে বসে আছেন। জানা গিয়েছে, অমলা ‘নাদাথুরাপ্পু উৎসবে’ দেবী পার্বতীর দর্শন পেতে মন্দিরে গিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ শুধুমাত্র হিন্দুদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়ার প্রথা উল্লেখ করে অভিনেত্রীকে মন্দির প্রবেশ করতে বাধা দেন। তাই অভিনেত্রী রাস্তা থেকেই দেবীকে এক ঝলক দেখতে পান।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত