সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ২৭ ফেব্রুয়ারি

যদিও মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভোটে কারচুপি নিয়ে আদালতে মামলা চলায় ওই কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাগরদিঘি (Sagardighi) বিধানসভা কেন্দ্রে (Assembly) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। বুধবার কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। আর ভোট গণনা হবে ২ মার্চ।

প্রসঙ্গত গত ২৯ ডিসেম্বর মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর প্রয়াণ ঘটে। মন্ত্রীর প্রয়াণের পর গত ১৬ জানুয়ারি সোমবার ওই কেন্দ্রে সফরে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সাগরদিঘির ধুমারপাহাড় মাঠে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী প্রয়াত মন্ত্রীকে স্মরণ করেন। প্রয়াত সহকর্মীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি খুব স্বল্প নোটিসে সাগরদিঘিতে এসেছি কারণ অকালে প্রয়াত হয়েছেন সুব্রত সাহা। প্রথম দিন থেকে উনি আমার সঙ্গে রাজনীতিটা করতেন। আমি তাঁর মৃত্যুর খবর পেয়ে সেদিনই ববি হাকিমকে পাঠিয়েছিলাম তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে। আমি তাঁকে শ্রদ্ধা নিবেদন করতে সোমবার এখানে এসেছি।’ ১৬ তারিখে মুখ্যমন্ত্রীর সঙ্গে সভামঞ্চে উপস্থিত ছিলেন সুব্রতবাবুর স্ত্রী ও ছেলে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসাবে কারোর নাম ঘোষণা করেনি এখনও। কাকে ওই কেন্দ্রে প্রার্থী করা হবে তা নিয়ে জোড়াফুল শিবিরের অন্দরে চলছে চর্চা।

বুধবার নির্বাচন কমিশন মেঘালয়-সহ তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। মেঘালয় ও নাগাল্যান্ডে আগামী ২৭ ফেব্রুয়ায়রি বিধানসভা নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। আর ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পাশাপাশি বাংলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যদিও মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভোটে কারচুপি নিয়ে আদালতে মামলা চলায় ওই কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে গত ২০ ফেব্রুয়ারি প্রয়াত হন।

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বিদেশী প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক