‘মানসিক বিকৃতি ঘটলে কে দায়ী থাকবে’, সেটম্যাক্সে ‘সূর্য্যবংশীর’ ঘন ঘন সম্প্রচারণে বিরক্ত দর্শক

মি জানতে চাই আপনার চ্যানেলে এখনও পর্যন্ত কতবার ছবিটি সম্প্রচার করা হয়েছে এবং ভবিষ্যতে আর কতবার ছবিটির সম্প্রচার হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেগাস্টার অমিতাভ বচ্চন অভিনীত মুভি ‘সূর্য্যবংশম’, ছবিটির বয়স কয়েক বছর হয়ে গেলেও আজও ছবিটি জনপ্রিয়। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার। নায়িকার চরিত্রে ছিলেন, দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য্য। যিনি আজ পৃথিবীতে বেঁচে নেই। ছবিতে অভিনয় করেছিলেন, বাঙালি অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ও। ছবিটি মুক্তি পায় ১৯৯৯ সালে। প্রায় ২৪ বছর হয়ে গিয়েছে। তাও আজ দর্শকদের মধ্যে ছবিটি অমূল্য। আসলে ছবিটিকে প্রতিনিয়ত দর্শকদের মাঝে বাঁচিয়ে রাখছেন ‘সেট ম্যাক্স'(SET MAX)- চ্যানেলটি। মুলত এই চ্যানেলে বেশিরভাগ সময়েই দেখানো হয় অমিতাভের ‘সূর্য্যবংশম’। যা নিয়ে সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড়।

ছবিটি বহুবার এখানে পুনঃপ্রচারিত হয়েছে। কিন্তু ঘন ঘন এই ছবির সম্প্রচার ইতিমধ্যেই পপ-সংস্কৃতির রেফারেন্স হয়ে উঠেছে। ছবিকে ঘিরে অসংখ্য মেমেও তৈরি হয়ে গিয়েছে। যা কিনা মানুষের কাছে বিরক্তিকর পর্যায়ে রুপান্তরিত হয়েছে। তবে এদিন ঘটল এক অবাক কান্ড! ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও, সূর্যবংশমের বারবার সম্প্রচারণে একজন দর্শক ক্ষুব্ধ হয়ে চ্যানেলের কাছে চলচ্চিত্র এবং অমিতাভ সম্পর্কে কিছু তীক্ষ্ণ ও চাপা প্রশ্নের হাস্যকর চিঠি পাঠালেন। হিন্দিতে খসড়া করা ওই চিঠিতে বলা হয়েছে, “আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনার চ্যানেল সূর্যবংশম চলচ্চিত্রটি সম্প্রচারের অধিকার অর্জন করেছে এবং আপনাদের দয়ার জন্যে আমি এবং আমার পরিবার হীরা ঠাকুর এবং তাঁর পরিবারের সঙ্গে ভালভাবে পরিচিত হতে পেরেছি। আমি জানতে চাই আপনার চ্যানেলে এখনও পর্যন্ত কতবার ছবিটি সম্প্রচার করা হয়েছে এবং ভবিষ্যতে আর কতবার ছবিটির সম্প্রচার হবে। যদি চলচ্চিত্রটির বারবার প্রচার আমাদের মানসিক স্বাস্থ্যের উপর কোন নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে কাকে দায়ী করা উচিত? অনুগ্রহ করে এই তথ্য দিন।”

এরপরেই টুইটার ব্যবহারকারীদের কাছে এত একটি আকর্ষণীয় মেতে-তে পরিণত হয়। একজন টুইটার ব্যবহারকারী বলেছেন যে, এটি ৯৯ বছর ধরে সিনেমাটির অধিকার অর্জন করেছে এবং এটি আগামী বছরের জন্য মানুষকে আরও তাড়িত করবে। অন্য একজন মন্তব্য করেছেন, “আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত।”  প্রসঙ্গত, অমিতাভ বচ্চন অভিনীত সূর্যবংশম, মুক্তির পরে মিশ্র পর্যালোচনা পেয়েছিল। বক্সঅফিসে ভাল ব্যবসা করেনি। সূর্যবংশম ১৯৯৭ সালের তামিল চলচ্চিত্র সূর্যবংশমের একটি রিমেক। গল্পটি একজন ঐতিহ্যবাহী পিতা এবং তাঁর অশিক্ষিত কর্তব্যপরায়ণ পুত্রকে কেন্দ্র করে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়