ত্রিপুরায় কংগ্রেস মিছিলে হামলা, এসডিপিও-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে অবাধ নির্বাচনের স্বার্থে তিনজনকে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলায়: বিদায়ী শাসকদল বিজেপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগে পশ্চিম ত্রিপুরার জিরানিয়ার মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রি কুমার দাসকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি বিজেপির হয়ে সরাসরি কাজ করার অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে জিরানিয়া থানার ওসি নাড়ুগোপাল সরকার ও রনির বাজার থানার ওসি আশিস সরকার। সেই সঙ্গে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে অবাধ নির্বাচনের স্বার্থে তিনজনকে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। ওই তিনজন হলেন যোগেন্দ্র ত্রিপাঠী, বিবেক জহুরি ও বি মুরলীকুমার। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস সহ বিরোধী শিবির।

গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন ত্রিপুরা বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মজলিশপুরের রনিরবাজারে কংগ্রেসের বাইক মিছিলের উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। ওই হামলায় গুরুতর আহত হন রাজ্য কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অজয় কুমার। তাছাড়া আরও কয়েকজন কংগ্রেস নেতা-কর্মী আক্রান্ত হন। অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও বিজেপির মারমুখী সমর্থকদের থামাতে কোনও উদ্যোগ নেননি গেরুয়া বান্ধব হিসেবে পরিচিত জিরানিয়ার মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রি দাস। এমনকী জিরানিয়া থানার ওসি নাড়ুগোপাল সরকার ও রনিরবাজারের ওসি আশিস সরকারও আক্রান্ত কংগ্রেস কর্মীদের বাঁচাতে এগিয়ে আসেননি বলে অভিযোগ।

হামলার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিল কংগ্রেস। কেন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছনো সত্বেও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ব্যবহার করা হচ্ছে না রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজির কাছে জানতে চেয়েছিল কমিশন। স্থানীয় প্রশাসন থেকে রিপোর্ট পাওয়ার পরেই আজ শুক্রবার বিজেপি ঘনিষ্ঠ তিন পুলিশ আধিকারিককে অবিলম্বে সরানোর নির্দেশ দেওয়া হয়। সাসপেন্ড হওয়া মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রি দাস আগরতলার হাপানিয়ার বাসিন্দা। এলাকায় এক সময়ে বিজেপির কট্টর সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন। মজলিশপুর জিততেই তাঁকে জিরানিয়ার মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্বে তাঁকে বসানো হয়েছিল বলে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের অভিযোগ।  

 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়