Machu Picchu: পেরুতে দাঙ্গার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ মাচু পিচু

প্রশাসনের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কয়েক হাজার পর্যটক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গার জেরে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বিখ্যাত প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র মাচু পিচু (Machu Picchu) বন্ধ করে দিল পেরু সরকার (Peru Adminastration)। আর প্রশাসনের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। ইনকা সভ্যতার অন্যতম নিদর্শন কেন্দ্র দেখতে গিয়ে আটকা পড়ে গিয়েছেন তাঁরা। অনেককেই রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে।

গত কয়েকদিন ধরেই সরকার বিরোধী আন্দোলনে উত্তাল পেরু। ক্ষমতা থেকে উ‍ৎখাত হওয়ার পরে জেলে বন্দি হওয়া প্রাক্তন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিল্লোর মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন তাঁর সমর্থকরা। অবিলম্বে কাস্তিল্লোকে মুক্তি দেওয়ার পাশাপাশি বর্তমান প্রেসিডেন্ট দিনা বলুআর্তের ইস্তফার দাবিতে সোচ্চার। সরকার সমর্থক নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে ইতিমধ্যেই কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। রাজধানী লিমায় বিক্ষোভকারীদের জন্য নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল।

সরকার বিরোধী বিক্ষোভের আঁচ যাতে দেশের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্রে এসে না পড়ে তার জন্য শনিবার অনির্দিষ্টকালের জন্য মাচু পিচু বন্ধ রাখার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পেরুর পর্যটন দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্রটি দেখতে আসা বিদেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্রাণ বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচমকা দেশের অন্য শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম বিপাকে পড়েছেন ইনকা সভ্যতার নিদর্শন চাক্ষুস করতে আসা পর্যটক ও গবেষকরা।

দক্ষিণ আমেরিকার আদিবাসী মানুষদের ভাষা কেচুয়ায় মাচু পিচুর (Machu Picchu) অর্থ হল প্রাচীন পর্বতচূড়া ৷ ইনকাদের (Inka) প্রবল প্রতাপশালী রাজা ইউপানকি ২৩৬০ মিটার উচ্চতায় মাচু পিচুর (Machu Picchu) ওপর তৈরি করান এক পূর্ণাঙ্গ শহর৷ তারই ধ্বংসাবশেষ দেখতে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে যান। প্রায় তিন হাজার সিঁড়ি ভেঙে তাঁরা ওপরে ওঠেন৷ আঞ্চলিক রাজধানী শহর কুসকো থেকে মনোরম পাহাড়ি এলাকার মাঝ দিয়ে চলে গিয়েছে রেল লাইন।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন