শাহরুখ কো-পার্টনার হিসেবে কেমন, জানালেন দীপিকা

আপনার মেক আপ টিম সবাই আমাদেরকে তৈরি করেছে। সুতরাং, আমাদের সম্পূর্ণ দল একত্রিত হয়ে আমাদেরকে তৈরি করেছে, তাই কৃতিত্ব শুধু আমাদের নয়, আমাদের গোটা টিমের!

Share:

নিজস্ব প্রতিনিধি: সব বিতর্ককে অতিক্রম করে অবশেষে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ‘পাঠান’। এই ছবির মাধ্যমেই দীর্ঘ ৪ বছর পর অভিনয়ে ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘পাঠান’ মুক্তির অপেক্ষায় সবাই। ইতিমধ্যেই কয়েক কোটির টিকিট বিক্রি হয়ে গিয়েছে গোটা দেশজুড়ে। বোঝাই যাচ্ছে, এ যাবৎ কালের বলিউডের সব রেকর্ড একেবারে ভেঙে দেবে পাঠান। যদিও পাঠান নিয়ে প্রচুর বিতর্ক ডানা মেলেছিল। বেশরম রঙে দীপিকার পোশাক, নাচের স্টেপ সবটা নিয়েই ক্ষিপ্ত আমজনতা থেকে রাজ নৈতিক মহল। তবে প্রধানমন্ত্রীর আশ্বাস এবং সেন্সর বোর্ডের নির্দেশে গানের কয়েক দৃশ্যে কাঁচি চালিয়ে তবেই মুক্তি পাচ্ছে পাঠান। ২০ তারিখ থেকে টিকিট বুকিং শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সকল রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে প্রত্যেকটি শোয়ের টিকিট হাইসফুল। কলকাতার একাধিক মাল্টিপ্লেক্সের সমস্ত শোয়ের টিকিট হাউসফুল। যাই হোক, পাঠানে যেমন শাহরুখের চমক দেখতে অস্থির দর্শক, তেমনি বাদশার সঙ্গে দীপিকা পাড়ুকোনের রসায়ন আবারও কাবু করতে বাধ্য দর্শকদের।

ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস এবং হ্যাপি নিউ ইয়ার-ছবিতে শাহরুখ-দীপিকার অসাধারণ কেমিস্ট্রি, তাঁদের ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে প্রিয় অন-স্ক্রিন জুটিতে পরিণত করেছে। তবে দীপিকা শাহরুখকে অনস্ক্রীন পার্টনার হিসেবে দেখতে কতটা পছন্দ করেন, জানালেন নিজের মুখেই। অভিনেত্রীর কথায়, “শাহরুখ ও আমি খুবই ভাগ্যবান যে ওম শান্তি ওম থেকে শুরু করে কিছু অবিশ্বাস্য সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি! আমি আমার সবচেয়ে প্রিয় সহ-অভিনেতা শাহরুখের সঙ্গে সহযোগিতা করেছি। আমাদের একটি সুন্দর সম্পর্ক রয়েছে।” পাঠান-এ তাঁদের বৈদ্যুতিক রসায়নের রহস্য সম্পর্কে বলেছেন, “আমরা দুজনেই এই কৃতিত্বের অধিকারী। আমরা দুজনেই তীব্র ডায়েট এবং ব্যায়ামে ছিলাম।”

দীপিকা আরও বলেন, “পরিচালক বা সিনেমাটোগ্রাফার, সবার দৃষ্টিভঙ্গি আমাদের রসায়নকে আলোকিত করেছেন। তাঁরা সুন্দরভাবে আমাদের চরিত্রগুলিকে কল্পনা করেছেন। আপনার মেক আপ টিম সবাই আমাদেরকে তৈরি করেছে। সুতরাং, আমাদের সম্পূর্ণ দল একত্রিত হয়ে আমাদেরকে তৈরি করেছে, তাই কৃতিত্ব শুধু আমাদের নয়, আমাদের গোটা টিমের!” দীপিকার কেরিয়ারে, পাঠান গুরুত্বপূর্ণ ছবি। এই ছবিতে তিনি একজন নির্মম গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন। তিনি বলেন, “এই মুভিতে আমি যে চরিত্রে অভিনয় করছি তা অত্যন্ত উত্তেজনাপূর্ণ, এটি এমন কিছু যা আমি আগে করিনি।”

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়