‘শাহরুখকে আমি চিনি না’, কারণ ব্যাখ্যা করলেন অসমের মুখ্যমন্ত্রী

আমি অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রকে চিনি, ২০০১ সালের পর অনেক আমি সিনেমা দেখিনি। সুতরাং পরে আমরা কথা বলেছিলাম, এবং আমি তাঁকে বলেছিলাম যে আসামে কোনও ঝামেলা হবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ খানকে চেনেন না বলেই বিতর্কে জড়িয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সম্প্রতি গুয়াহাটির একটি থিয়েটারে ‘পাঠান’ প্রতিবাদ প্রসঙ্গে একটি সাংবাদিকের প্রশ্নে খানিকটা তাচ্ছিল্যের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, শাহরুখ খানকে তিনি চেনেন না। শাহরুখের ছবির বিষয়েও তিনি কিছু জানেন না। এই বিষয়ে শাহরুখ তাঁকে কোনও ফোন করেন নি। যাই হোক, সেদিনে বিতর্কে জড়িয়ে পড়ার একদিন বাদেই হিমন্ত ফের টুইটে জানান, শাহরুখ খান তাঁকে ফোন করেছিলেন। কিন্তু এবার তিনি জানালেন, মেগাস্টারকে না চেনার কারণ। শাহরুখের ফোন কলের একদিন পরেই হিমন্ত বিশ্বশর্মা পুনরায় জানালেন যে, “আমি সত্ত্যি জানি না শাহরুখ কে। আমি ২০০১ সালের পর থেকে খুব একটা সিনেমা দেখিনি।” তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, শাহরুখ খানের উদ্যোগে বুধবার অসমে মুক্তি পাবে “পাঠান”।

এই ঘটনার পর ২৩ জানুয়ারি সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টায় আমি শাহরুখের কাছ থেকে একটি টেক্সট মেসেজ পাই। তিনি নিজেকে পরিচয় করিয়ে দেন – আমি শাহরুখ খান, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই’। তখন আমার কাছে সময় ছিল না। আমি তাঁকে আবার টেক্সট করে বলি, ২ টে নাগাদ আমাকে কল করতে। তিনি তখন আমাকে নিজেকে পরিচয় দেন, আমি জানতাম না তিনি কে। আমি অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রকে চিনি, ২০০১ সালের পর অনেক আমি সিনেমা দেখিনি। সুতরাং পরে আমরা কথা বলেছিলাম, এবং আমি তাঁকে বলেছিলাম যে আসামে কোনও ঝামেলা হবে না।”

প্রসঙ্গত, কিছুদিন আগেও অসমের গুয়াহাটির একটি প্রেক্ষাগৃহে ছবিটির পোস্টার ছিঁড়ে ফেলেছিল কিছু ডানপন্থী কর্মী। তখনই মিঃ শর্মা কটূক্তি করে সাংবাদিকদের কাছে বলেছিলেন, তিনি এসআরকে বা পাঠান সিনেমা সম্পর্কে কিছুই জানেন না। এমনকী যখন বলা হয়েছিল যে, এসআরকে একজন বলিউড সুপারস্টার, মিঃ শর্মা তখন উপহাস করে বলেন যে, রাজ্যের লোকেদের বলিউড নয়, অসমিয়া চলচ্চিত্র নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। এসআরকে থেকে তিনি কোনও কল পাননি। পরে অভিনেতা তাঁকে অনুরোধ করে বলেন বিষয়টি দেখার জন্যে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়