গাঁটছড়া বাঁধলেন আথিয়া-কে এল রাহুল, ছেলের সঙ্গে মিষ্টি বিলোলেন সুনীল

অপেক্ষার অবসান। হয়ে গেল বিয়ে। শ্বশুর হয়ে গেলেন সুনীল শেঠী। বিয়ের শেষে মিষ্টি মুখ করালেন মুম্বই পাপরাজ্জিদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। হয়ে গেল বিয়ে। শ্বশুর হয়ে গেলেন সুনীল শেঠী। বিয়ের শেষে মিষ্টি মুখ করালেন মুম্বই পাপরাজ্জিদের। সুনীল শেঠি কন্যা, অভিনেত্রী আথিয়া শেঠী তাঁর দীর্ঘদিনের প্রেমিক, ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে সোমবার একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছেন। বিয়ের শেষে সুনীল শেঠী এবং তাঁর ছেলে, অহন শেট্টি বিয়ের স্থান থেকে বের হয়ে অবস্থানরত মিডিয়াদের মিষ্টি বিতরণ করলেন। সঙ্গে সুনীল বললেন, তিনি এখন ‘অফিসিয়ালি শ্বশুর’। গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময়, অভিনেতা জানালে, “খুব সুন্দর, ছোট, খুব ঘরোয়াভাবে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।” সুনীলের খান্ডালা ফার্ম হাউসে সাতপাকে বাঁধা পড়লেন আথিয়া-রাহুল এদিকে, তাঁদের বিয়েতে উপস্থিত সব অতিথিরা গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন।

হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী, “এটি একটি অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক ব্যাপার৷ শুধুমাত্র বন্ধু এবং পরিবারের সদস্যরা বিয়েতে অংশ নেবেন। এমনকী দম্পতি তাঁদের বিয়েতে নো-ফোন নীতিও রেখেছেন।” এদিনের সুনীলের দেখা মিলল সম্পূর্ণ আন্না সাজে। ধূসর বর্ণের ধুতি পাঞ্জাবী পড়েছিলেন তিনি। অন্যদিকে অহন শেরওয়ানিতে সেজে উঠেছিলেন। আথিয়া এবং কেএল রাহুল চার বছর ধরে ডেট করছেন। যদিও তাঁরা প্রথমেই একে অপরের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। অবশেষে আহান শেঠির প্রথম চলচ্চিত্র, তাদাপের স্ক্রীনিংয়ে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।

যাই হোক, বিয়ের পরে এখুনি হানিমুনে যাচ্ছেন না আথিয়া-রাহুল। কারণ, যে যার কাজে দায়বদ্ধ। কিছুদিনের মধ্যেই রাহুল তাঁর ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন। তাই আপাতত হানিমুন বাতিল। তবে মধুচন্দ্রিমার জন্যে ইউরোপকে বেছেছেন দম্পতি। আথিয়া এবং কেএল রাহুল শীঘ্রই স্বামী এবং স্ত্রী হিসাবে প্রকাশ্যে আসবেন। এর আগে, সুনীল পাপারাজ্জিদের আশ্বাস দিয়েছিলেন যে, অনুষ্ঠানের পরে বাচ্চাদের সঙ্গে নিয়ে আসবেন তিনি, তাঁরা ছবির জন্য পোজ দেবে। আথিয়া, সুনীলের মেয়ে, ২০১৫ সালে রোমান্টিক অ্যাকশন ফিল্ম হিরো দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল মতিচুর চাকনাচুর (২০১৯) ছবিতে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়