বিমান কর্মীর সঙ্গে অসভ্যতা, স্পাইসজেট থেকে নামিয়ে দেওয়া হল যাত্রীকে

ওই যাত্রী লিখিত ক্ষমা চাইলেও তাঁতে কর্ণপাত করেনি বেসরকারি বিমান সংস্থাটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব-কাণ্ডের পড়ে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বিমান সংস্থাগুলি। সোমবার স্পাসইস জেটের বিমানে এক বিমান কর্মীর সঙ্গে অসভ্য ব্যবহার করায় এক যাত্রী ও তাঁর সঙ্গীকে নামিয়ে দেওয়া হল। ওই যাত্রী লিখিত ক্ষমা চাইলেও তাঁতে কর্ণপাত করেনি বেসরকারি বিমান সংস্থাটি। মাঝ আকাশে যাতে নতুন করে কোনও অশান্তির ঘটনা না ঘটে তার জন্যই অশালীন আচরণের দায়ে অভিযুক্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে বলে রাতে বিমান সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন দিল্লি থেকে হায়দরাবাদ উড়ে যাওয়ার কথা ছিল এসজি-৮১৩৩ নম্বরের বিমাটির। দিল্লি বিমানবন্দরে বোর্ডিংয়ের সময়ে আচমকাই এক মাঝবয়সী যাত্রী এক মহিলা বিমান কর্মীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। বচসার সময়ে ওই মহিলা বিমান কর্মীর শরীরও অশালীনভাবে স্পর্শ করেন। বিমান যাত্রীকে সংযত আচরণের অনুরোধ করা হলেও তাতে তিনি কর্ণপাত করেননি। ওই যাত্রীকে নিরস্ত করতে না পেরে শেষ পর্যন্ত ককপিটে থাকা পাইলটকে পুরো বিষয়টি জানান বিমান কর্মী। পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষের গোচরে আনেন পুরো ঘটনা। এর পরেই নিরাপত্তা রক্ষীরা এসে ওই যাত্রী ও তাঁর সঙ্গীকে বিমান থেকে নামিয়ে নিয়ে যান।

তবে স্পাইসজেটের বিমানটিতে থাকা অন্যান্য যাত্রীদের বক্তব্য, ওই যাত্রী যা ঘটিয়েছেন তা নিছকই দুর্ঘটনা এবং অনিচ্ছাকৃত। অনায়াসেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া যেত। যদিও এ বিষয়ে বিমান সংস্থার মুখপাত্রের বক্তব্য, যে যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে তিনি যাতে মাঝ আকাশে ফের কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটাতে পারেন তাই কোনও ঝুঁকি নেওয়া হয়নি।  

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, বড় ঘোষণা ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা