কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুন প্রতিবেশী যুবকের

ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছিল প্রতিবেশী এক যুবক। আর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল সেই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা এলাকায়। ঘটনার পর নিহত মহিলার পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলা উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। ৪৮ বছর বয়স তাঁর। ওই মহিলার বাড়িতে প্রতিবেশী এক যুবকের যাতায়াত ছিল। সেই যুবক ওই মহিলাকে বেশ কয়েকবার কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। কিন্তু মহিলা ওই যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গত ২৩ জানুয়ারি ওই গৃহবধূর পেটে ব্যথা হয়। অভিযোগ, পেটে ব্যথার ওষুধের নামে ওই মহিলাকে কীটনাশক দেন ওই যুবক। আর তা খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন মহিলা। এরপর গৃহবধূকে চিকিৎসার জন্য তড়িঘড়ি বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করে দেন। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া মহিলার পরিবারে।

অন্যদিকে এই ঘটনার পর ঘটনার পর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য