ফের বিদেশযাত্রার আবেদন জানিয়ে দিল্লি আদালতে দ্বারস্থ অভিনেত্রী জ্যাকলিন

তিনি সর্বদা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে তদন্তে যোগ দিয়েছেন এবং আইন অনুসরণ করে আদালতের সমস্ত কার্যক্রমে উপস্থিত থেকেছেন। তিনি যেকোন শর্ত মেনে চলতে প্রস্তুত

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আদালতের জাঁতাকলে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। ২০২১ থেকেই কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত ২০০ কোটি মানি লন্ডারিং এবং চাঁদাবাজির মামলায় জর্জরিত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এখন তাঁর বেহাল অবস্থা। অভিযোগ সুকেশের অপরাধ জেনেও কোটি কোটি টাকার উপহার নিয়েছেন অভিনেত্রী। সেই কারণেই এখনও অভিযোগবিদ্ধ জ্যাকলিন। গতবছর তিনি জামিন পেলেও এখনও ক্লিনচিট পাননি। অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে বেরোতে পারবেন না অভিনেত্রী। এর মধ্যেই আবারও অশনী সংকেত।

বুধবার পেপসিকো ইন্ডিয়া সম্মেলনে যোগদানের জন্য ২৭ থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত দুবাই ভ্রমণের অনুমতি চেয়ে দিল্লি আদালতে একটি আবেদন করেছিলেন অভিনেত্রী। আবেদনের জবাবের জন্য বুধবার অতিরিক্ত দায়রা বিচারক শৈলেন্দর মালিক ইডিকে সময় দিয়েছেন। ২৭ জানুয়ারি শুনানির জন্য বিষয়টি নির্ধারণ করেছেন। তবে অভিনেত্রী তাঁর ভ্রমণের প্রোগ্রাম পুনঃনির্ধারিত হওয়ার আগেই আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আবেদনে বলা হয়েছে যে, ২৯ জানুয়ারি রবিবার একটি কনসার্টের জন্য তারকা পারফর্মার হিসাবে অভিনেত্রী দুবাইতে পেপসিকো ইন্ডিয়া কনফারেন্সে যোগ দেবেন। জ্যাকলিন ২০০৯ সাল থেকে ভারতে বসবাস করছেন।

আবেদনে আরও বলা হয়েছে, “তিনি সর্বদা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে তদন্তে যোগ দিয়েছেন এবং আইন অনুসরণ করে আদালতের সমস্ত কার্যক্রমে উপস্থিত থেকেছেন। তিনি যেকোন শর্ত মেনে চলতে প্রস্তুত।” দিল্লি পুলিশের অপরাধ বিভাগ সোমবার সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত পিঙ্কি ইরানি বিরুদ্ধেও একটি চার্জশিট দাখিল করেছে। দিল্লি পুলিশের মতে, মুম্বই-ভিত্তিক পিঙ্কি ইরানি চন্দ্রশেখরের ঘনিষ্ঠ সহযোগী। তিনিই জ্যাকলিন ও নোরার সঙ্গে সুকেশের পরিচয় করিয়ে দিয়েছিলেন। উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখর রেলিগেয়ার এন্টারপ্রাইজের প্রাক্তন প্রোমোটার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংকে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ২০১৯ সালের অক্টোবর মাসে গ্রেফতার হন।

তবে এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে একটি সুখবর জ্যাকলিনকে কিছুটা হলেও শান্তি দিলো। অস্কারে সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে তাঁর অভিনীত ছবি ‘টেল ইট লাইক আ ওম্যান’-এর গান ‘অ্যাপ্লজ়’। সমাজমাধ্যমে নিজেই আনন্দের খবরটি ভাগ করে নিলেন অভিনেত্রী। ৭জন পরিচালকের ৭টি ছোট গল্প নিয়ে তৈরি অ্যান্থলজি ‘টেল ইট লাইক আ ওম্যান’। কলাকুশলীদের মধ্যে অন্যতম ‘ড্রাইভ’ খ্যাত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। এবার সেই অ্যান্থলজির গান ‘অ্যাপ্লজ’ জায়গা করে নিল অস্কারে।  

 

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়