সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি মুর্মুর ভাষণ মোদিময়

বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি মুর্মুর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ মোদিতে ম ম করছে। ২২ মিনিটের ভাষণে একাধিকবার তাঁর মুখে শোনা গেল প্রধানমন্ত্রী মোদি এবং মোদি সরকার গৃহীত কর্মসূচির কথা। এই সরকার কী কী করেছে তার একটা তালিকা এদিন জনগণের সামনে পেশ করলেন। বোঝাতে চাইলেন, কেন্দ্রে আসীন সরকারের কাছে আগে দেশ এবং দেশের মানুষ। তাই, সরকার দেশের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একাধিক পদক্ষেপ করেছে। সেই পদক্ষেপের জন্য ভারত আজ সবদিক থেকেই আত্মনির্ভর হয়ে উঠেছে। ঢাক পেটালেন মোদি সরকারের নেওয়া বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের। ভাষণের শুরুতে হিংসা ছাড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বলেছেন, গান্ধির পথই আদর্শ পথ। পরে ভাষণের সময় যত গড়িয়েছে রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে মোদি বন্দনা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, গত বছর ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিশ্বজুড়ে যখন আর্থিক মন্দা চলছে, সেই সময় ভারত পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটা সম্ভব হয়েছে শুধু মোদি সরকার গৃহীত পদক্ষেপের দৌলতে। রাষ্ট্রপতি বলেন, এই সরকারের আমলে মহিলারা আরও বেশি স্বনির্ভর হয়েছে। মহিলাদের ক্ষমতায়নকে কেন্দ্রে আসীন শাসকদল সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতীর উদ্দেশ্যে দেওয়া রাষ্ট্রপতি ভাষণ বকলমে সরকারের বন্দনা গান পরিবেশনের মঞ্চ হয়ে উঠেছে। 

আরও পড়ুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফল ছানি অস্ত্রোপচার

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির