সরস্বতী পুজোর দিন মর্মান্তিক বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক দুই ছাত্র

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার ঘাটাল থানার হরিনগর (Harinagar) এলাকায় এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজোর (Saraswati Puja) দিনে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক বাইক (Bike) দুর্ঘটনার কবলে পড়ল দুই পড়ুয়া (Student)। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর (Pashchim Medinipur) জেলার ঘাটাল থানার হরিনগর (Harinagar) এলাকায় এই ঘটনা ঘটেছে। দুই পড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সরস্বতী পুজো উপলক্ষে জেলার সর্বত্র আনন্দে মেতে উঠেছে পড়ুয়ারা। এদিন নতুন হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র রমেশ রায় তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে চেপে সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিল। বাইক নিয়ে পুজো দেখতে যাওয়ার পথে ঘাটাল থানার হরিনগর এলাকায় আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রথমে একটি গাছে ও পরে এক বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। এই ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে যায় দুই ছাত্র। গুরুতর আহত হয় তারা। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে য়ায় বাইকটি। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ছুটে আসে। দুই বন্ধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুই স্কুল পড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এই ঘটনার খবর আহত ছাত্রদের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তাদের পরিবারের সদস্যরা।

অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় ঘাটাল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও আশঙ্কাজনক অবস্থায় দুই পড়ুয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছে।

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদেরব দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের