বক্স অফিসে পাঠান সুনামি, দ্বিতীয় দিনেই দেশজুড়ে ৭০ কোটি আয়, বিশ্বব্যাপী ২৩৫ কোটি ছুঁই ছুঁই

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, "ভারতে হিন্দি দিবস ২-এর জন্য বিশ্ব থেকে #পাঠান রুপি ৭০ কোটি নেট প্রত্যাশিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে চলছে ‘পাঠান’ সুনামি। ভক্তদের চরম উন্মাদনার সাক্ষী গোটা ভারত। হবে নাই বা কেন, প্রায় চারবছর ভক্তদের অপেক্ষা করিয়ে অবশেষে পর্দায় ধামাকেদার এন্ট্রি নিয়েছেন শাহরুখ, ২০১৮ সালের পর ২০২৩ সালে পর্দায় প্রত্যাবর্তন করলেন বাদশা। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন, জন আব্রাহাম এবং প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ-দীপিকা। সিনেমার টিজার মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের উন্মাদনা শীর্ষে পৌঁছেছিল। তারপরেই একাধিক বিতর্ক ডানা মেলেছিল। অবশেষে গত ২৫ জানুয়ারি সব বাধা অতিক্রম করে মুক্তি পেয়েছে পাঠান। ওইদিন সকাল থেকেই ভক্তদের উন্মাদনা একেবারে চরমে পৌঁছেছিল। জায়গায় জায়গায় শাহরুখের পোস্টার দুধ দিয়ে স্নান করানো হয়েছে, ঢোল-বাজনা, বাজি পটকা ফাটিয়ে চলেছে জমকালো সেলিব্রশন।সিনেমা মুক্তির প্রথম দিনই ঘোষিত হয়ে গিয়েছে পাঠান ব্লকব্লাস্টার।

সুতরাং বোঝাই যাচ্ছে, নতুন বছরের শুরুতেই শাহরুখের হাত ধরেই অন্ধকার বলিউডে আলো ঢুকলো। মুক্তির দিনেই পাঠান গোটা দেশব্যাপী রোজগার করেছে ৫৫ কোটি। মুক্তির দ্বিতীয় দিনে পাঠানের ঘরে ঢুকেছে ৭০ কোটি। শুধু ভারত নয়, গোটা বিশ্বব্যাপী বক্সঅফিসে একেবারে দাঙ্গা চালাচ্ছে পাঠান। প্রায় ১০০ টি দেশে মুক্তি পেয়েছে পাঠান, সঙ্গে দেশে ৫০০০-এরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান। কোভিড মহামারী পরবর্তী বলিউডে শুষ্ক সময় পেরিয়ে অবশেষে শাহরুখ খান থিয়েটারগুলিকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছেন। ভক্তরা তাঁদের প্রিয় সুপারস্টারকে পূর্ণাঙ্গ ভূমিকায় দেখতে বিশেষভাবে উচ্ছ্বসিত। প্রাথমিক প্রবণতা অনুসারে, ছবিটি দ্বিতীয় দিনেই এত আয় করেছে, যে স্বপ্ন বাস্তব হতে বাধ্য। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানের তামিল এবং তেলেগু সংস্করণটি মোট আয় করেছে ২ থেকে ৩ কোটি। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, “ভারতে হিন্দি দিবস ২-এর জন্য বিশ্ব থেকে #পাঠান রুপি ৭০ কোটি নেট প্রত্যাশিত। একেবারে সব রেকর্ড ভেঙে দিয়েছে পাঠান।” এদিকে, পাঠানের বিশ্বব্যাপি বক্সঅফিস কালেকশন দ্বিতীয় দিনে প্রায় ২৩৫ কোটি টাকার বেশি।

পাঠান সম্পর্কে

পাঠান ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে এসেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করেছেন যশ রাজ ফিল্মস। এটি YRF স্পাই ইউনিভার্সের চতুর্থ কিস্তি। সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল-শেখর।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়