প্রয়াত দক্ষিণী ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেত্রী যমুনা

থিয়েটার থেকে তাঁর অভিনয় যাত্রা শুরু হলেও পরবর্তীতে তেলেগু, তামিল, কন্নড় এবং হিন্দি-সহ মোট ২০০ টি সিনেমায় অভিনয় করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে একের পর এক শোক-ছায়া। বলিউড হোক বা দক্ষিণী ইন্ডাস্ট্রি, ইতিমধ্যেই স্বর্ণালীযুগের একাধিক কিংবদন্তি তারকারা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। বলা চলে, ইন্ডাস্ট্রি বহু অভিভাবক হারিয়েছে। এবার গুরুজন হারাল দক্ষিণী ইন্ডাস্ট্রি। প্রয়াত হলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেত্রী যমুনা। যিনি এককালে কিংবদন্তি এন টি রামা রাও-সহ দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক সুপারস্টারের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সূত্রের খবর, শুক্রবার বার্ধক্যজনিত কারণে মারা যান বর্ষীয়ান অভিনেত্রী।

পারিবারিক সূত্রের খবর, নিজস্ব বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। যমুনার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাটি হল, পৌরাণিক কাহিনী অবলম্বনে সত্যভামা। এই ছবিতে তার চরিত্রটি আজও অমর। খুব অল্প বয়সেই কেরিয়ার শুরু করেন অভিনেত্রী। থিয়েটার থেকে তাঁর অভিনয় যাত্রা শুরু হলেও পরবর্তীতে তেলেগু, তামিল, কন্নড় এবং হিন্দি-সহ মোট ২০০ টি সিনেমায় অভিনয় করেন। পরিবারে তাঁর একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছেন। তিনি ১৯৩৬ সালের ৩০ আগস্ট, কর্ণাটকের হাম্পিতে জন্মগ্রহণ করেন। এরপর তিনি তাঁর বাবা-মা নিপানি শ্রীনিবাস রাও এবং কৌসল্যা দেবীর সঙ্গে অন্ধ্রপ্রদেশে চলে আসেন।

তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন গুন্টুর জেলার দুগ্গিরালা স্কুল থেকে। ছোট থেকেই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন অভিনেত্রী। যমুনার আসল নাম, জনা বাই। ১৬ বছর বয়সে গারিকপারি রাজারাও পরিচালিত পুটিল্লু (১৯৫৩) দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। অভিনেত্রীর চার দশকের কর্মজীবনে, শুধু নায়িকার ভূমিকাতেই নয়, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। যমুনা কেরিয়ার জীবনে ১১টি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। তিনি সুনীল দত্ত এবং নূতন অভিনীত মিলন (১৯৬৭) ছবিতে অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন। এছাড়াও তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দ্বারা প্রভাবিত হয়ে, ১৯৮০ সালে কংগ্রেস পার্টিতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে রাজামুন্দ্রি থেকে লোকসভায় নির্বাচিত হন, কিন্তু ১৯৯১ সালে পরাজয়ের পর রাজনীতি ছেড়ে দেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়