অনুরোধ করা সত্বেও হিরণকে দলে নেননি অভিষেক: অজিত মাইতি

কটাক্ষ, ওঁ আদৌ নিজে সত্যি তো? না কি চলে ফেরা হিরণটাও তৈরি করা?

Share:

নিজস্ব প্রতিনিধি: পদ্মশিবির থেকে তৃণমূলে প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন বিজেপি (BJP) বিধায়ক হিরণ (HIRAN)। তবে ‘অনুরোধ’ সত্বেও তাঁকে দলে ফিরিয়ে নেননি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। দাবি করলেন তৃণমূলের মেদিনীপুর ও ঘাটাল জেলার সাংগঠনিক কো অর্ডিনেটর অজিত মাইতি (AJIT MAITY)।

শনিবার তিনি বলেন, জলজ্যান্ত ছবিকে অস্বীকার করছেন হিরণ। কটাক্ষ, ওঁ আদৌ নিজে সত্যি তো? না কি চলে ফেরা হিরণটাও তৈরি করা? এরপরেই অজিতের প্রশ্ন, যদি সুপার কম্পোজ ছবি হয় তাহলে ওঁ আদলতে যাচ্ছেন না কেন? তিনি আরও বলেন, আসলে ‘না’ শব্দটা মন থেকে মেনে নিতে না পেরে ভুলভাল বকছেন বিজেপি বিধায়ক। এর আগে গত ২২ জানুয়ারি এই প্রসঙ্গে অজিত বলেছিলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না’।

আরও পড়ুন: ‘সিআইডি দিয়ে ধরব না, জবাব দেবে মানুষ’, দিলীপকে আক্রমণ অজিত মাইতির 

বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও হিরণের অন্তর্দ্বন্দ্ব সকলের জানা। সূত্রের খবর, এই কারণেই দল ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়েছিলেন হিরণ। ভাইরাল হওয়া সেই ছবি গত ১০ জানুয়ারির। তা প্রকাশ্যে এসেছিল ২০ জানুয়ারি। তারপরে সবুজ শিবিরের প্রত্যাখ্যানে এখন বঙ্গ বিজেপিতে অস্বস্তিতে হিরণ নিজেই। যদিও ছবির সত্যতা যাচাই করেনি ডব্লু ডব্লু ডবলু ডট এই মুহূর্তে ডট কম। 

সেই ছবি

আরও পড়ুন: তৃণমূল দফতরে হিরণ, তোলপাড় রাজনীতি… 

শনিবার, হিরণ দাবি করেছেন ভাইরাল হওয়া ছবিটি ‘বানানো’। তৃণমূলের প্রশ্ন, এতদিন পরে তাহলে কেন মুখ খুললেন হিরণ? বিজেপি বিধায়ককে সবুজ শিবিরের ‘পরামর্শ’, তাহলে আদালতে যান।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল