মাতৃহারা হলেন রাখি সাওয়ান্ত, শোকস্তব্ধ বলিউড, রবিবার শেষকৃত্য

মাথার উপর থেকে মায়ের হাত আজ উঠে গেল। আমার আর হারানোর কিছুই নেই। তোমাকে ভালোবাসি মা। তোমাকে ছাড়া কিছুই নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাতৃহারা হলেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। প্রতিনিয়ত বিভিন্ন কাণ্ডে সংবাদের শিরোনামে আসছেন রাখি সাওয়ান্ত। কিছুদিন আগেই প্রেমিক আদিল দুররানিকে বিয়ে করার কথা প্রকাশ্যে আনেন রাখি। সেই নিয়েও একাধিক বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এছাড়াও দিন কয়েক আগেই শার্লিনের অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করেছিল রাখিকে। তবে এখন তিনি মুক্ত। বছর দুয়েক আগে বিগ বসে থাকাকালীনই রাখি জানিয়েছিলেন যে, তাঁর মা মারণরোগ ক্যান্সারে আক্রান্ত। সেই কারণে প্রতিযোগিতার মাঝখানেই বেরিয়ে এসেছিলেন তিনি। এরপর দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি করানো হয় রাখির মা জয়া সাওয়ান্তকে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হলেও পরে ব্রেন টিউমার ধরা পড়ে তাঁর। মুম্বইয়ের টাটা ক্যান্সার হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর। বেশ কয়েকদিন ধরেই হাসপাতাল থেকে অসুস্থ মায়ের ভিডিও শেয়ার করে অনুরাগীদের প্রার্থনা করতে অনুরোধ করেছিলেন রাখি। কিন্তু শেষরক্ষা হল না।

রাখি সাওয়ান্তের মায়ের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। শনিবার রাত ৯ টা নাগাদ মারা গিয়েছেন তিনি। হাসপাতালের চিকিৎসকের কথায়, রাখি সাওয়ান্তের মায়ের স্টেজ ফোর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ছিল। যা মস্তিষ্ক, ফুসফুস এবং লিভারে ছড়িয়ে পড়েছিল। মায়ের মৃত্যুর আগে থেকে রাখিকে অঝোরে কাঁদতে দেখা যায়। এদিন ইনস্টাগ্রামে এক বিবৃতিতে রাখি জানিয়ে দিলেন, রবিবার শেষকৃত্য সম্পন্ন হবে। রাখির মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন জ্যাকি শ্রফ, মান্যতা দত্ত, আলি গোনি, রেশমি দেশাইয়ের মতো একাধিক সেলিব্রিটিরা।

মায়ের মৃত্যুর পর নেটমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন রাখি। সেখানে দেখা গিয়েছে, মৃত্যু শয্যায় তাঁর মা জোরে জোরে শ্বাস নিচ্ছেন। চিকিৎসা চলছে তাঁর। আর মায়ের পায়ের সামনে মেঝেতে বসে অঝোরে কাঁদছেন রাখি। ক্যাপশনে লেখেন, ‘মাথার উপর থেকে মায়ের হাত আজ উঠে গেল। আমার আর হারানোর কিছুই নেই। তোমাকে ভালোবাসি মা। তোমাকে ছাড়া কিছুই নেই। এবার কে আমার ডাক শুনবে, আমাকে গলা জড়িয়ে ধরবে। কোথায় যাব, কী করব।’ অন্যদিকে জ্যাকি শ্রফ লিখেছেন, “আমার মা বাবা ভাইকে হারিয়ে তোমার বেদনা অনুভব করছি, তাঁদের আত্মা সবসময় আমাদের সঙ্গে থাকবে।” পবিত্র পুনিয়া লিখেছেন, “রাখি প্লিজ যত্ন নাও। ভগবান আন্টির আত্মাকে শান্তি দিক।”

রশমি দেশাই লিখেছেন, “ওম শান্তি।” রিধিমা পণ্ডিত লিখেছেন, “রাখী শক্ত থাকো… তাঁর আত্মা শান্তিতে থাকুক।” অঙ্কিত তিওয়ারি লিখেছেন, “খুব দুঃখের রাখি, দয়া করে শক্ত থাকো। ওম শান্তি।” আজ শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রাখি সাওয়ান্ত একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানেই দেখা গিয়েছে, “গভীর দুঃখের সঙ্গে, আমি রাখি সাওয়ান্ত আমার প্রিয় মায়ের আকস্মিক মৃত্যুর কথা জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে তিনি কিছু চিকিৎসার কারণে ভুগছিলেন।” রাখির মায়ের মৃত্যুর পর পাপারাৎজ্জিরা অভিনেত্রীকে হাসপাতালের বাইরে লেন্সবন্দি করেন। যেখানে দেখা গিয়েছে, মা মা করে অঝোরে কাঁদছেন রাখি। পরিবারের অন্যান্যরা তাঁকে সামলাচ্ছেন।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়