‘দঙ্গল’-কে হারাল ‘পাঠান’! দেশজুড়ে ৩০০ আয়, বিশ্বব্যাপী ৫৪২ কোটি ছুঁই ছুঁই

শুধু দেশেই ৩০০ কোটি ছুঁই ছুঁই পাঠানের বক্সঅফিস কালেকশন। প্রথম রবিবার প্রায় ৬২-৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে পাঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বক্সঅফিসে এখন শাহরুখময়। পাঠান উৎসবে এখন সবাই মাতোয়ারা। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। পাঠান প্রায় চারবছর পর শাহরুখ খানের প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছে। মুক্তির আগে থেকেই শাহরুখের ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছিল। মাত্র চার দিনেই বক্সঅফিসে দারুণ সাফল্য লাভ করেছে পাঠান। যাকে বলে একেবারে বিশ্বরেকর্ড। শাহরুখ তাঁর সর্বশেষ ছবি পাঠান দিয়ে বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করেছে। এমনকী পাঁচবছর পরে অভিনেতার প্রত্যাবর্তন সবচেয়ে বড় সমালোচকদেরও আকর্ষণীয় করেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে হিন্দি চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় রবিবার ছিল ২৯ জানুয়ারি। পাঠান প্রথম (বর্ধিত) সপ্তাহান্তে প্রায় ২৮২-২৮৫ কোটি অর্থ উপার্জন করেছে। শুধু দেশেই ৩০০ কোটি ছুঁই ছুঁই পাঠানের বক্সঅফিস কালেকশন। প্রথম রবিবার প্রায় ৬২-৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে পাঠান। এদিকে বিশ্বব্যাপী ৫০০ কোটি ছড়িয়েছে পাঠান। যা কিনা হিন্দি ছবির এ যাবৎ কালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

৫ দিন পর পাঠানের বক্সঅফিস কালেকশন

বুধবার: ৫৭ কোটি টাকা
বৃহস্পতিবার: ৭০. ৫০ কোটি টাকা
শুক্রবার: ৩৯.৫২ কোটি টাকা
শনিবার: ৫৩.৫২ কোটি টাকা
রবিবার: ৬২-৬৫ কোটি টাকা
মোট: ২৮২-২৮৫ কোটি টাকা।

পাঠান আমির খানের দঙ্গলকে হারিয়ে সবচেয়ে বেশি উপার্জনকারী হিন্দি চলচ্চিত্রে পরিণত হবে কী?

প্রায় ৩৯০ কোটি টাকা আয় করা দঙ্গল-এর আজীবন সংগ্রহকে পরাজিত করেছে পাঠান। এখনও পর্যন্ত সবচেয়ে বড় হিন্দি চলচ্চিত্রে পৌঁছনোর পথে পাঠান। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় দ্বিতীয় সপ্তাহের শেষে এই সংখ্যাটি অতিক্রম করতে পারে। তবে মজার বিষয় হল, পাঠান ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৫৪২ কোটি আয় করে ফেলেছে। বাহুবলী 2-এর ব্যবসাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়