জন্মদিনে ভক্তদের জন্যে থাকবে বড় সারপ্রাইজ, কোথায় গেলে দেখা পাবেন মিঠাইয়ের, জানালেন সৌমিতৃষা

গত বছর কিছু কারণে বন্ধ রাখা হয়েছিল স্টুডিওর দরজা। কিন্তু এবারে স্টুডিও কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে তাঁর জন্মদিনের দিন ভক্তদের অনুপ্রবেশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ধারাবাহিক মহলে একের পর এক পুরোনো ধারাবাহিক শেষ হওয়ার হিড়িক। একের পর এক নতুন নতুন ধারাবাহিক আসছে এবং যার ফলে ইন্ডাস্ট্রি পাচ্ছে নতুন নতুন অভিনেতা-অভিনেত্রীদের। তেমনি বছর দুই আগে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা পেয়েছে, নতুন মুখ সৌমিতৃষা কে। যাঁর নজরকাড়া অভিনয়ে মিঠাই সিরিয়াল তরতর করে শীর্ষে পৌঁছচ্ছে। যদিও সৌমিতৃষা একবারেই নতুন মুখ নয়, এর আগে ৫ বছর কাজ করেছেন তিনি ইন্ডাস্ট্রিতে। কিন্তু সেভাবে লাইমলাইটে আসেননি তিনি। কিন্তু মিঠাই ধারাবাহিকের পর তাঁর জনপ্রিয়তা ক্রমশ আকাশ ছুঁয়েছে। বাংলা ধারাবাহিক মহলে ‘মিঠাই’ একটি সুপারহিট ধারাবাহিক।

প্রথম দিন থেকে টানা ৫৪ সপ্তাহ টিআরপির শীর্ষে রাজত্ব করছে এই ধারাবাহিক। সিদ্ধার্থ- মিঠাইয়ের জমজমাটি রসায়নে দর্শকদের বেশি আকৃষ্ট করেছে মিঠাই ধারাবাহিক। তবে এই মুহূর্তে ধারাবাহিকের জনপ্রিয়তা একেবারে তলানিতে পৌঁছেছে। মিঠাই মারা যাওয়ার পর সিরিয়ালের মূল আমেজটাই মিস করছেন সিদাই ভক্তরা। মিঠাইয়ের জায়গায় একই বেশে মিঠি এলেও কিছুতেই মন পাচ্ছে না ভক্তদের। যাই হোক, মিঠাইয়ের সুবাদে সৌমিতৃষার এখন অগুন্তি ভক্ত। এই মুহূর্তে ছোট পর্দারও সবচেয়ে জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু। সামনেই মিঠাইয়ের জন্মদিন। আগামী ২৪ ফেব্রুয়ারি ২৩ বছরে পা রাখতে চলেছেন তিনি। আর প্রিয় নায়িকাকে শুভেচ্ছা জানাতে অনুরাগীদের ভিড় যে উপচে পড়বে তা বলাই বাহুল্য! তবে এবার ভক্তদের জন্যে একটা বড় সুযোগ অপেক্ষা করছে। ইনস্টাগ্রামে সোমবার একটি পোস্ট করে সৌমি জানান, তাঁর জন্মদিনের দিন খুলে দেওয়া হবে ভারত লক্ষ্মী স্টুডিওর দরজা।

কারণ হিসেবে সৌমিতৃষা জানান, ‘গত বছর কিছু কারণে বন্ধ রাখা হয়েছিল স্টুডিওর দরজা। কিন্তু এবারে স্টুডিও কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে তাঁর জন্মদিনের দিন ভক্তদের অনুপ্রবেশের। গত বছর সিদ্ধার্থ ওরফে আদৃতের সঙ্গে কেক কেটেছিল সৌমিতৃষা। সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু টলিপাড়ায় গুঞ্জন, বর্তমানে দুজনের সম্পর্কের সমীকরণ একেবারেই ভাল নয়। মাঝে তাঁদের কথা বলা বন্ধ গিয়েছিল। একফ্রেমও শেয়ার করতেন না। আর এই ঝামেলার পিছনে নাকি হাত ছিল কৌশাম্বির। তাঁদের ত্রিকোণ প্রেমের জেরই নাকি সিরিয়ালে প্রভাব ফেলেছে। এবার দেখা যাক, চলতি বছর সৌমিতৃষার জন্মদিনে আদৃত থাকে নাকি তাঁর পাশে।

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের