ত্রিপুরার ৬০ বিধানসভা আসনের জন্য ৩০৫ জনের মনোনয়ন জমা

সোমবার শেষদিনে ২২৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: রাজ্য বিধানসভার ৬০ আসনের জন্য মোট ৩০৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে আজ সোমবার শেষদিনে ২২৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়াও সূর্যমণি নগর আসরে বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন জঙ্গি নেতা জঙ্গি দেববর্মা এদিন মনোনয়ন জমা দেন। পাশাপাশি দলীয় মনোনয়ন না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য কমিটির সভাপতি রঞ্জন সিনহা, কৃষ্ণপুর আসনের বিদায়ী বিধায়ক অতুল দেববর্মা। তিনি অবশ্য তিপ্রা মোথার হয়ে লড়ছেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে সাংবাদিকদের জানিয়েছেন, বিধানসভা ভোটের জন্য মোট ৩০৫টি মনোনয়ন জমা পড়েছে। রাজ্যের একটি কেন্দ্রে সরাসরি লড়াই হচ্ছে দুই প্রার্থীর মধ্যে। আর একটি কেন্দ্রে সর্বাধিক আটজন প্রার্থী দাঁড়িয়েছেন। সবচেয়ে বেশি প্রার্থী লড়ছেন সিপিএমের হয়ে। ৬০ আসনেই প্রার্থী দিয়েছে দলটি। রাজ্যের শাসকদল বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন ৫৫ জন। কংগ্রেসের হয়ে লড়ছেন ১৬ জন। তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন  ৩০ জন। তিপ্রা মোথার হয়ে ৪০ জন এবং নির্দল হিসেবে ১১২ জন মনোনয়ন জমা দিয়েছেন।’ যারা মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের সবাইকে মনোনয়ন প্রত্যাহারের দিন থেকেই নিরাপত্তা দেওয়া হবে। যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন, তাঁরাও নিরাপত্তা পাবেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি, মনোনয়ন জমা পর্ব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে মিটেছে। কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি। কেউ কোথাও মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তোলেননি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়