আঙুলে ব্যথা হলে কী কী করবেন..

ব্যথা কমাতে অনেকেই ব্যথানাশক ওষুধ খান। কিন্তু এই অভ্যাস মোটেও ভালো নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন ব্যথানাশক ওষুধ খেলে নানা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নানা কারণে আঙুলে ব্যথা হতে পারে। আঘাত পেলে হতে পারে,আঙুলের জয়েন্টে ইউরিক অ্যাসিড জমলে পায়ের বুড়ো আঙুলে ব্যথা হতে পারে। রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হলেও আঙুলে ব্যথা হতে পারে। তাই আগে থেকেই সচেতন হওয়ার প্রয়োজন। ব্যথা কমাতে অনেকেই ব্যথানাশক ওষুধ খান। কিন্তু এই অভ্যাস মোটেও ভালো নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন ব্যথানাশক ওষুধ খেলে নানা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

জানুন আঙুলে ব্যথা কমানোর ক্ষেত্রে ঘরোয়া কিছু পদ্ধতি

গরম সেক: বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, ব্যথার জায়গায় গরম সেক দেওয়া খুব জরুরী। জায়গাটা গরম হলে সেই স্থানে রক্ত চলাচল বাড়তে পারে। ফলে ব্যথা উদ্রেককারী সরে যায়। ফলে যন্ত্রণার অনুভূতি কমে।

ম্যাসাজ করুন: আঙুলের ম্যাসাজ করার জন্যে নানা ধরনের ম্যাসাজ ক্রিম কিনতে পাওয়া যায় বাজারে। তবে কেনার আগে অবশ্যই বিশেষজ্ঞের মত নিতে হবে।

ব্যায়াম-স্ট্রেচ: আঙুলের কিছু সহজ ব্যায়াম করলে বা দুই হাতে স্ট্রেচিং এক্সারসাইজ করলে এই ব্যাথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

বিশ্রাম নিন: আঙুলে ব্যথা হলে, সেই জায়গাটাকে বিশ্রাম দিন কিছুদিনের জন্যে। এভাবেই রোগ থেকে মুক্তি মিলতে পারে। তবে অনেকসময় এই সব ঘরোয়া পদ্ধতি ব্যবহারের পরও রোগ কমে না। তখন বুঝতে হবে সমস্যা গভীরে চলে গিয়েছে। তাই তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ